সাধারণভাবে একটি টি–২০ আন্তর্জাতিক ম্যাচের ফল নির্ধারণ করতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হয়। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ক্ষেত্রে এই নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে ম্যাচের ফল নির্ধারণের জন্য দুই দলকেই কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে। অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হলেও অন্তত ১০–১০ ওভারের খেলা নিশ্চিত করার চেষ্টা করা হবে, যাতে উভয় দলই সমান সুযোগ পায়।
advertisement
এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য আইসিসি রিজার্ভ ডে রেখেছে। নির্ধারিত দিনে যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে ১০ ওভারের খেলা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে ম্যাচটি পরের দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে সরিয়ে নেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিজার্ভ ডে-তে ম্যাচটি নতুন করে শুরু না হয়ে আগের দিন যেখানে খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই আবার শুরু হবে।
আরও পড়ুনঃ গড় মাত্র ১০! সেই ক্রিকেটারকেই ইংল্যান্ডের বিরুদ্ধে বাজি ধরছে ভারত, নামতে চলেছেন ওপেনে
প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে ৪ মার্চ হয়েছে। রিজার্ভ ডে ছিল ৫ মার্চ। যার দরকার পড়েনি। একইভাবে ৫ মার্চের ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। এতে করে আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
তবে যদি দুর্ভাগ্যবশত রিজার্ভ ডে-তেও ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে যে দল শীর্ষস্থানে ছিল, সেই দলকে ফাইনালে ওঠার সুযোগ দেওয়া হবে। যদিও এমন ঘটনা খুবই বিরল।
