TRENDING:

Sanjiv Goenka Under Criticism: নিজের শ্যালককে ‘বিষ’ বললেন মোদি, লখনউয়ের মালিক গোয়েঙ্কার আচরণে বিরক্ত হয়ে দাগলেন তোপ

Last Updated:
Sanjeev Goenka Under Fury: বছরের পর বছর ধরে লখনউ সুপার জায়ন্টসে একই ছবি৷ দল হেরে গেলেই কোচ -অধিনায়ককে মাঠের মধ্যে জোর ধমক-ধামক এই নিয়ে নানা মহলে ক্ষোভ জমছে সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে৷
advertisement
1/6
নিজের শ্যালককে ‘বিষ’ বললেন মোদি, LSG-র মালিক গোয়েঙ্কার আচরণে বিরক্ত হয়ে দাগলেন তোপ
কলকাতা: দল হারলেই যখন তখন ঢেকে দলের অধিনায়ককে ধমকি-হুমকি এই বিষয়টাকে আইপিএলে ট্রেন্ড করে ফেলেছেন আইপিএলের লখনউ সুপার জায়ন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন কমিশনার ললিত মোদি এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কার তীব্র সমালোচনা করেছেন। ললিত মোদি ক্রমাগত সঞ্জীব গোয়েঙ্কাকে নিশানা করে চলেছেন। সম্প্রতি, মোদি একটি পূর্ববর্তী পোস্টের জবাবে গোয়েঙ্কাকে জোকারও বলেছেন। এবার গোয়েঙ্কার সাম্প্রতিক পোস্টে মোদি ক্ষিপ্ত হয়েছেন। ললিত মোদি লখনউ সুপারজায়ান্টসের মালিককে দলের জন্য ‘বিষাক্ত’ বলে অভিহিত করেছেন।
advertisement
2/6
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের হারের পর এক্স অ্যাকাউন্টে (ট্যুইটারে) প্রতিক্রিয়া জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। নিজের পোস্টে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, "সামনে পুরো মরশুমটা অনেক লম্বা, আর এই ধরনের মুহূর্তগুলিই অর্থবহ কিছু গড়ে তোলার অংশ। আমার অধিনায়ক ও দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আজ একানায় আপনাদের সমর্থনের জন্য আমাদের ফ্যানদের ধন্যবাদ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।"
advertisement
3/6
হারের পর নিজের দল সম্পর্কে সঞ্জীব গোয়েঙ্কার পোস্টে ক্ষুব্ধ হয়েছেন ললিত মোদি। সঞ্জীব গোয়েঙ্কার পোস্টটি ট্যাগ করে ললিত মোদি লিখেছেন, "আমি একটি বিষয়ে একমত, আর তা হল আপনার শেষ বাক্যটি। আপনি পরিষ্কার ও সংক্ষিপ্তভাবে ক্রমাগত আইপিএলের ভাবমূর্তি নষ্ট করছেন। আপনাকে নিষিদ্ধ করা উচিত এবং নিজের ভালর জন্য পদত্যাগ করে স্টেডিয়াম থেকে দূরে থাকা উচিত।"
advertisement
4/6
তিনি তার পোস্টে আরও লিখেছেন, "আপনি এই খেলা, এর মর্যাদা, এর পরিবেশ, এর ফ্যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, খেলোয়াড়দের জন্য বিষের মতো। আপনি বিষাক্ত। নিজের কারখানাতেই থাকুন। আপনি আমার শ্যালক, কিন্তু খেলাটাই আগে, আপনি নন।"
advertisement
5/6
উল্লেখ্য যে, আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে লখনউ দল দিল্লি ক্যাপিটালসের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপরে, দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার ফলে সঞ্জীব গোয়েঙ্কাও তীব্র সমালোচনার শিকার হন। তবে এর আগে ২০২৫ এ-ও তিনি এইভাবেই তিনি ঋষভ পন্থকে ম্যাচে হারের পর মাঠের মধ্যেই দুষেছিলেন৷
advertisement
6/6
শুধু পন্থই নন তার আগে আইপিএল ২০২৪ এ যখন কেএল রাহুল লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক ছিলেন তখন তাঁকে এই একইভাবে মাঠের মধ্যে কড়া কথা শোনাতে দেখা গিয়েছিলে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Sanjiv Goenka Under Criticism: নিজের শ্যালককে ‘বিষ’ বললেন মোদি, লখনউয়ের মালিক গোয়েঙ্কার আচরণে বিরক্ত হয়ে দাগলেন তোপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল