TRENDING:

'গড়পড়তা ক্রিকেটার'! আফ্রিদিকে এবার সপাটে মাঠের বাইরে পাঠালেন গম্ভীর

Last Updated:

গম্ভীরের অ্যাটিটিউড নিয়েও আত্মজীবনীতে প্রশ্ন তোলেন আফ্রিদি।তিনি বলেন, গম্ভীর একজন গড়পড়তা ক্রিকেটার। ওঁর কোনও বড় রেকর্ড নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২৪ ঘণ্টাও পার হল না। হুক করে পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদিকে মাঠের বাইরে পাঠালেন। গৌতম গম্ভীর। সঙ্গে রইল বাছা বাছা বিশেষণ।
advertisement

যুদ্ধের সূত্রপাত শুক্রবার। নিজের সোশ্যাল মিডিয়া উত্তাল হয় আফ্রিদির আ্ত্মজীবনীর 'গেমচেঞ্জার'-এর কারণে। সেখানে বাছাই ভারতীয় খেলোয়ারদের প্রতি বিষোদগার করেন আ্ফ্রিদি। সেই তালিকায় ছিল গম্ভীরের নামও। এ দিন সেই নিন্দারই জবাব দিয়েছেন গম্ভীর। নিজের টুইট হ্যান্ডেলে গম্ভীর আফ্রিদিকে মেনশন করেই লিখেছেন- "যে নিজের বয়েস মনে রাখতে পারে না সে আমার রেকর্ড মনে রাখবে কী করে!"

advertisement

এর পর তিনি ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পরিসংখ্যান তুলে এনেছেন। গম্ভীর লিখছেন, "২০০৭ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আমি ৫৪ বলে ৭৫ রান করেছিলাম। আর আফ্রিদি করেছিল ১ বলে ০। "

সেরা ভিডিও

আরও দেখুন
৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূর তাক লাগানো প্রতিভা, মুগ্ধ পুরুলিয়া
আরও দেখুন

গম্ভীরের অ্যাটিটিউড নিয়েও আত্মজীবনীতে প্রশ্ন তোলেন আফ্রিদি।তিনি বলেন, গম্ভীর একজন গড়পড়তা ক্রিকেটার। ওঁর কোনও বড় রেকর্ড নেই। অথচ ও নিজেকে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ড মনে করেন। এর উত্তরটা সপাটে দিয়েছেন গম্ভীর। তিনি লিখেছেন, "হ্যাঁ আমার তাঁদের প্রতি অ্যাটিটিউড রয়েছে যারা মিথ্যেবাদী, সুবিধেবাদী এবং বিশ্বাসঘাতক।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'গড়পড়তা ক্রিকেটার'! আফ্রিদিকে এবার সপাটে মাঠের বাইরে পাঠালেন গম্ভীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল