একসময় মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন। বর্তমানে দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত রাস্তা এবং ফুটপাতগুলোতে পণ্য বিক্রি করছেন তিনি। একসময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন ছিলেন কোনার। তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন মোহনবাগানের ২০০১-০২ সালের ন্যাশনাল ফুটবল লিগ (বর্তমানে I-League) জেতা দলের সদস্য হিসেবে।
মুম্বইতে বসবাসকালে তিনি শহরের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন, যেমন এয়ার ইন্ডিয়া এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এছাড়াও তিনি গোয়ার চার্চিল ব্রাদার্স, সালগাঁওকারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জীবিকা নির্বাহের জন্য তাঁকে নিজের ছোট ব্যবসা চালাতে হচ্ছে।
advertisement
১৯৯৯ সালের ন্যাশনাল গেমসে ফুটবলে স্বর্ণপদক জিতেছেন এবং ২০০০ সালের সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছেন, তিনি এখন রাজ্যের তরুণ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে কোচ হিসেবে ফিরতে আগ্রহী।
কোনার বলেছেন, “আমি একজন প্রশিক্ষিত ফুটবলার। বড় ক্লাবের হয়ে খেলেছি। যদি মহারাষ্ট্র সরকার আমাকে প্রজেক্ট ‘মহাদেব’-এর আওতায় একটি বিশেষ মাঠ প্রদান করে, তা হলে রাজ্যের উদ্যোগ অনূর্ধ্ব-১৩ ছেলে-মেয়েদের ফুটবল প্রতিভা সনাক্ত ও বিকাশের চেষ্টা করতে পারি। আমি তরুণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত। আমার সমস্ত দক্ষতা ও অভিজ্ঞতা আমি পরবর্তী প্রজন্মকে দিতে চাই।”
ভারতীয় ফুটবলে সুপরিচিত নাম হওয়ার পরও কোনার অবসর জীবনে পর্যাপ্ত সঞ্চয় করতে পারেননি। তিনি বলছেন, এর মূল কারণ ছিল “অভ্যন্তরীণ রাজনীতি”। তিনি ২৭টি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর বেতন এক সময় মাসে ৮ হাজার টাকা থেকে ৫ লাখ টাকায় পৌঁছেছিল, তবুও ভবিষ্যত সুরক্ষিত করতে পারেনি।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে বিয়ের সানাই! সাত পাকে বাঁধা পড়ছেন তারকা ক্রিকেটার
“সেই সময়ে কোনও স্বচ্ছতা ছিল না। কিছু ক্লাব আমার সম্পূর্ণ বেতন দিত না এবং অভ্যন্তরীণ রাজনীতি আমার আয়কেও প্রভাবিত করেছিল,” তিনি জানান। কোনার ভারতের সেরা ফুটবল খেলোয়াড়দের সঙ্গে মাঠে খেলেছেন, যেমন অতনু ভট্টাচার্য, আই.এম. বিজয়ন, কার্লটন চ্যাপম্যান, ভাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রী। তিনি এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
