TRENDING:

মানব সভ্যতার ইতিহাসে নতুন বছর টার্নিং পয়েন্ট বলছেন রোনাল্ডো,প্রকৃতিকে সম্মান করার বার্তা সচিনের

Last Updated:

এখন সময় ঘুরে দাঁড়ানোর, বুঝিয়ে দেওয়া আমরা সকলে মিলে চেষ্টা করলে পার্থক্য তৈরী করতে পারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিষ পানের বিশে বিশ। মানব ইতিহাসে মনে রাখার মত বছর,থুড়ি, ভুলে যাওয়ার মত বছর শেষপর্যন্ত বিদায় নিয়েছে। স্বাগত নতুন বছর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মত স্পোর্টস আইকনরা আশাবাদী নতুন বছর পুরনো দুঃখ, বেদনা ভুলিয়ে দেবে। অনিশ্চয়তার অন্ধকার কেটে গিয়ে আশার আলো দেখা দেবে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে নতুন বছরের বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে সচিন তেন্ডুলকর, পিভি সিন্ধু থেকে বীরেন্দ্র সেওয়াগ।
advertisement

পর্তুগিজ তারকা রোনাল্ডো লিখেছেন,"২০২০ বছর সকলের কাছেই কঠিন ছিল। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যাঁরা অসুবিধার মধ্যে পড়েননি। কোভিড পৃথিবীর বুকে নতুন দুর্দশা নিয়ে এসেছে। কিন্তু এখন সময় ঘুরে দাঁড়ানোর, বুঝিয়ে দেওয়া আমরা সকলে মিলে চেষ্টা করলে পার্থক্য তৈরী করতে পারি। তাই চলুন, সবাই মিলে ২০২১ সালকে জীবনের টার্নিং পয়েন্ট বানাই। সবকিছু নতুনভাবে শুরু করি"।

advertisement

সচিন তেন্ডুলকর লিখেছেন,"নতুন বছর ভালো কাটবে যেমন আমরা আশা করছি, তেমনই গুরুত্বপূর্ণ ফেলে আসা কঠিন সময় থেকে আমরা কী শিক্ষা নিয়েছি। জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং প্রকৃতিকে সম্মান করা। পাশাপাশি সম্পর্কের মূল্য দেওয়া এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা"। অলিম্পিকে পদক জয়ী ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু লিখেছেন," সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছরে সমস্যা কম এবং সুখ বেশি থাকবে। দরজা দিয়ে শুধু আনন্দের খবর আসবে"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

সাইনা এবং কাশ্যপ শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ইউনিভার্স বস ক্রিস গেইল লিখেছেন,"সকলকে শুভ নববর্ষ। আনন্দে থাকুন"। এছাড়াও বীরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়না এবং ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।আসলে বাকি সব কিছুর মত ক্রীড়াজগৎও বিরাট ধাক্কা খেয়েছিল এই পরিস্থিতিতে। হয়তো নতুন বছরে ভ্যাকসিন এসে গেলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। ভয় কাটিয়ে মানুষ নিজেদের প্রিয় তারকার খেলা দেখতে আবার মাঠমুখো হতে পারবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মানব সভ্যতার ইতিহাসে নতুন বছর টার্নিং পয়েন্ট বলছেন রোনাল্ডো,প্রকৃতিকে সম্মান করার বার্তা সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল