TRENDING:

‘রক্ত দিয়ে কেনা মাটি,কাগজ দিয়ে নয়’, যুবভারতীতে ডার্বির মাঝেই NRC-CAA প্রতিবাদ

Last Updated:

এবার NRC-CAA প্রতিবাদ ছুঁয়ে গেল যুবভারতীর সবুজ ঘাসকেও ৷ প্রতিবাদের ভাষা পোস্টারে-স্লোগানে ফুটে উঠল লাল হলুদ গ্যালারিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছরের প্রথম ডার্বি ৷ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ দু-দলের ফ্যানেদের উন্মাদনা, টানটান উত্তেজনা কিন্তু সব কিছু যুবভারতীতে নজর কাড়ল NRC-CAA প্রতিবাদ ৷ খেলা চলাকালীনই ইস্টবেঙ্গল সমর্থকদের গ্যালারিতে দেখা গেল NRC প্রতিবাদে পোস্টার ৷ তাতে লেখা স্লোগান, রক্ত দিয়ে কেনা মাটি,কাগজ দিয়ে নয় ৷
advertisement

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ ৷ দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্কসার্কাস প্রতিবাদের আগুন জ্বলছে ভারতের বিভিন্ন প্রান্তেই ৷ এবার NRC-CAA প্রতিবাদ ছুঁয়ে গেল যুবভারতীর সবুজ ঘাসকেও ৷ প্রতিবাদের ভাষা পোস্টারে-স্লোগানে ফুটে উঠল লাল হলুদ গ্যালারিতে ৷ যে স্লোগান নাগরিকত্ব আইন বিরোধীদের ‘কাগজ আমরা দেখাব না’-এর সমর্থনে নয়া মাত্রা জুড়ল ৷

advertisement

আই লিগে আজ এক বনাম পাঁচ। যুবভারতীতে বছর শুরুর ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। ফিরে আসার লড়াই কোলাডোদের। শীর্ষ স্থান ধরে রাখতে মরিয়া বেইতিয়ারা। এই টানটান উত্তেজনার মাঝে খেলার মাঠেও জায়গা করে নিল বর্তমানের জ্বলন্ত ইস্যু  NRC-CAA ৷ যে ইস্যুতে প্রতিবাদে ফুটছে গোটা দেশ, খেলার পীঠস্থান যুবভারতী সেই আঁচ থেকে কী করে দূরে থাকে ৷ তাই পার্ক সার্কাসের প্রতিবাদ মঞ্চ থেকে কয়েক কিমি দূরে যুবভারতীতেও জ্বলে উঠল প্রতিবাদের নতুন ভাষায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘রক্ত দিয়ে কেনা মাটি,কাগজ দিয়ে নয়’, যুবভারতীতে ডার্বির মাঝেই NRC-CAA প্রতিবাদ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল