TRENDING:

একে অপরকে সহ্য করতে পারছেন না মেসি-সুয়ারেজ, ভিডিওতে হয়ে গেল পরিষ্কার

Last Updated:

যখন নেইমার ছিলেন তখন বার্সায় ছিল ‘তিন ইয়ারি কথা’৷ নেইমার পিএসজি তে পাড়ি দেওয়ার পর সুয়ারেজ ও মেসির মাঠ ও মাঠের বাইরের জুটি নিয়ে সকলেই গল্প করত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্সেলোনা: যখন নেইমার ছিলেন তখন বার্সায় ছিল ‘তিন ইয়ারি কথা’৷ নেইমার পিএসজি তে পাড়ি দেওয়ার পর সুয়ারেজ ও মেসির মাঠ ও মাঠের বাইরের জুটি নিয়ে সকলেই গল্প করত ৷
advertisement

পেশাদার সম্পর্কের বাইরেও দারুণ বন্ধুত্ব ছিল এই দুই ফুটবল তারকার ৷ তবে সম্প্রতি একটি ভিডিও-র জেরে এই বন্ধুত্বই প্রশ্নের মুখে ৷

একটি স্পোর্টস পানীয়ের বিজ্ঞাপনী প্রচারে দেখা গেছে ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ –নীতি বাদ ৷ অভিন্ন হৃদয় এই মিত্র আর একে অপরকে সহ্য অবধি করতে পারছেন না ৷

advertisement

এমনকি বার্সেলোনা ফুটবল ক্লাবও নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এই বিজ্ঞাপনটিকে জায়গা করে দিয়েছে ৷ আসলে মরশুম শেষের বেশ আগেই লা লিগা খেতাব ঘরে তোলা হয়ে গেছে ৷ গোটা মরশুমে একটি ম্যাচেও হারতে হয়নি ৷ সব মিলিয়ে বেজায় খুশি ক্যাটালন জায়ন্টরা ৷ তাই এমন হাসির খোরাক কেমন করে তারা ছেড়ে দিতে পারে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
একে অপরকে সহ্য করতে পারছেন না মেসি-সুয়ারেজ, ভিডিওতে হয়ে গেল পরিষ্কার