TRENDING:

করোনা প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের

Last Updated:

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মার্সেই: মারণ ভাইরাস করোনা কেড়ে নিয়েছে ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্বকে ৷ রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সানজের পর এবার মৃত্যু হল আরেক ফুটবল কর্তার ৷ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট Pape Diouf-এর ৷ সেনেগালের দিউফ থাকতেন ফ্রান্সেই ৷ চিকিৎসার জন্য নিজের দেশ সেনেগালেই ফিরে গিয়েছিলেন ৷ কিন্তু দিউফকে আর বাঁচানো সম্ভব হয়নি ৷ বুধবার ট্যুইট করে তাঁর মৃত্যুর খবর দেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ৷
advertisement

Pape Diouf-এর বয়স হয়েছিল ৬৮ বছর ৷ মার্সেই ক্লাবের অগ্রগতিতে দিউফের ভূমিকা অপরিসীম ৷ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। ইউরোপের এত বড় কোনও ক্লাবে কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দিউফই ছিলেন প্রথম ৷ দিদিয়ের দ্রোগবার মতো আফ্রিকার বহু ফুটবলারের এজেন্ট হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি ৷ দিউফ প্রেসিডেন্ট থাকাকালীন মার্সেই দু’বার ফরাসি লিগ ওয়ানে রানার্স হয়েছিল ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
করোনা প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল