TRENDING:

মেসির নয়, বার্সার নয়া রেকর্ড

Last Updated:

চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শেষ হয়ে গেছে বার্সেলোনার৷ কিন্তু লা লিগায় জবরদস্ত ফর্মে তারা৷ সেল্টাভিগোর বিরুদ্ধে ম্যাচে ২-২ গোলে ড্র করলেও লা লিগায় নতুন রেকর্ড তৈরি করল তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# বার্সেলোনা: চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শেষ হয়ে গেছে বার্সেলোনার৷ কিন্তু লা লিগায় জবরদস্ত ফর্মে তারা৷ সেল্টাভিগোর বিরুদ্ধে ম্যাচে ২-২ গোলে ড্র করলেও লা লিগায় নতুন রেকর্ড তৈরি করল তারা৷
advertisement

২০১৭-১৮ মরশুমে লা লিগায় এখনও অবধি একটিও ম্যাচে হারেনি তারা৷ এই নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে লা লিগায় একটানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার দারুণ রেকর্ড তৈরি করল তারা৷ এই মরশুমে আর্নেস্তো ভালভার্দের ছেলেরা ২৫টি ম্যাচ জিতেছে এবং ৮ টি ম্যাচ ড্র করেছে৷ এর আগে এই অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিদাদ৷ ১৯৭৯-৮০ সালে তারা একটানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল৷

advertisement

লা লিগায় আর মাত্র ৫টি ম্যাচ বাকি আছে বার্সেলোনার৷ সেই ম্যাচ গুলি যদি তারা জিতে যায় তাহলে নিঃসন্দেহে অনবদ্য নজির তৈরি করবে তারা৷ এরমধ্যে সবচেয়ে কঠিন ম্যাচ হবে লা লিগার দ্বিতীয় এল ক্লাসিকো৷ যা বার্সেলোনা খেলবে নু ক্যাম্পে নিজেদের ঘরের মাঠে মে মাসের ৫ তারিখে৷

ছবি সৌজন্যে: টুইটার

advertisement

এদিনের ম্যাচে অবশ্য মেসি-সুয়ারেজকে ছাড়াই দল সাজিয়েছিলেন বার্সাকোচ৷ ৩৬ মিনিটে ডেম্বেলে গোল করে দলকে এগিয়ে দেন৷ প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ করে সেল্টা৷ ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

৬৪ মিনিটে ফের বার্সা এগিয়ে যায়৷ এবার গোল করেন পাকো আলকাসের৷ তবে এই লিড অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি৷ ৮২ মিনিটে গোল শোধ করে সেল্টা৷ ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল ক্যাটালন জায়ন্টদের৷ এদিনের ম্যাচের শেষে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট হল বার্সেলোনার৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির নয়, বার্সার নয়া রেকর্ড