TRENDING:

Rahul Banerjee Passed Away: ছিলেন ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থক, রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ লাল-হলুদের

Last Updated:

Rahul Banerjee Passed Away: ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক ছিলেন প্রয়াত অভিনেতা। প্রিয় ক্লাবের সমর্থনে বহুবার গলা ফাটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ইস্টবেঙ্গলের সমর্থনে করেছেন পোস্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। শুধু শিল্পী মহল নয়, রাজনীতি থেকে খেল দুনিয়াও শোক প্রকাশ করেছেন রাহুলের অকাল প্রয়াণে। ৪৩ বছর বয়সী এই অভিনেতা শুটিংয়ের শেষে সমুদ্রে নামলে ডুবে যান। তিনি স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে সেখানে গিয়েছিলেন। রাহুলের প্রয়াণে শোক প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব।
রাহুল বন্দ্যোপাধ্যায়
রাহুল বন্দ্যোপাধ্যায়
advertisement

সকলের জানা অভিনয়ের পাশাপাশি খেলাধুলোর প্রতি আলাদা ভালবাসা ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। একজন ফুটবল সমর্থক হিসেবেও রাহুলের যথেষ্ট পরিচিতি ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক ছিলেন প্রয়াত অভিনেতা। প্রিয় ক্লাবের সমর্থনে বহুবার গলা ফাটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ইস্টবেঙ্গলের সমর্থনে করেছেন পোস্ট।

রবিবার রাহুলের প্রয়াণের খবর পেতেই তে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও একটি বিবৃতির মাধ্যমে শোকজ্ঞাপন করা হয়। ই বিবৃতিতে লেখা হয়েছে, ‘অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমরা সকলেই শোকস্তব্ধ। গোটা জীবন উনি ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক ছিলেন।’ সঙ্গে আরও যোগ করা হয়েছে, ‘এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধু এবং সমর্থকদের জন্য আমাদের সমবেদনা রইল।’

advertisement

advertisement

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছে কলকতা নাইট রাইডার্সও। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। নিজেদের এক্স হ্যান্ডেলে কেকেআরের তরফ থেকে লেখা হয়, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

আরও পড়ুনঃ রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ কেকেআরের! আবেগঘন পোস্টে সমবেদনা জানাল প্রয়াত অভিনেতার পরিবারকে

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু'হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা
আরও দেখুন

প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Banerjee Passed Away: ছিলেন ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থক, রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ লাল-হলুদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল