আরও পড়ুন - পছন্দের ওয়াইন এবং পর্ক নিষিদ্ধ কাতারে! প্রবল সমস্যায় স্পেন ফুটবল দল
সেই ম্যাচের ছ’দিন আগে পুরোদমে প্রস্তুতি শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার নিজেদের মাঠে প্রায় পৌনে দু’ঘণ্টা কড়া প্র্যাকটিস করেন দিমিত্রি-শুভাশিস বসুরা। এদিন কোচ হুয়ান ফেরান্দোকে প্রশ্ন করা হয়, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি আপনার কাছে স্পেশাল? মুচকি হেসে স্প্যানিশ কোচ বলেন, হয়তো তাই। এফসি গোয়ার কোচ হিসেবে অনেক স্মৃতি এখনও সতেজ।
advertisement
গোয়া শক্তিশালী দল। ‘স্পেশাল’ এই ম্যাচের প্রস্তুতির জন্য হাতে সময় রয়েছে। সুযোগটা কাজে লাগাতে হবে। মুম্বই সিটি এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ছেলেরা দারুণ লড়াই করেছে। এই উদ্যম ধরে রাখতে হবে। তবে একটা ইতিবাচক দিক রয়েছে। গোলের জন্য শুধুমাত্র বিদেশিদের উপর নির্ভরশীল নই, ভারতীয় ফুটবলাররাও গোল পাচ্ছে। ছন্দটা ধরে রাখতে পারলে সাফল্য আসবে।
শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরেছে এফসি গোয়া। ওই ম্যাচে খেলেননি গোয়ার দুই ডিফেন্ডার মার্ক ভ্যালেন্তে, মোহম্মদ ফারেস। দু’জনেরই চোট। ফিট নন গ্লেন মার্টিন্সও। এই তিনজনই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। দিমিত্রি নিজেও মনে করেন যত সময় যাবে, ততই ধারালো হয়ে উঠবেন তিনি।
