TRENDING:

#CWC2019: IND vs PAK : ওয়াঘা সীমান্তে গিয়ে লাফালাফি করে কোনও লাভ নেই, পাক ক্রিকেটারকে একহাত নিলেন শোয়েব আখতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#লাহোর: বিশ্বকাপের মঞ্চে ভারত -পাকিস্তান মেগা ম্যাচ ৷ দিনের শেষে ৭-০ -র আনন্দে ভেসেছে ভারত অন্যদিকে পাকিস্তানের কপালে বরাদ্দ হয়েছে সেই হার ৷ প্রাক্তনরা রীতিমতো রেগে আগুন হয়ে রয়েছেন ৷ শোয়েব আখতার জানিয়েছেন এ কেমন মানের অধিনায়কত্ব, এ কেমন মানের বোলিং সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷ হাসান আলিকে এক হাত নিয়েছেন তিনি ৷
advertisement

তিনি বলেছেন, ‘‘হাসান আলি ওটা কী করছিল ৷ ওয়াঘা সীমান্তে তুমি লাফালাফি করছ, আর মাঠে বোলিংয়ের এ কী হাল ৷ এটা তখন মানায় যখন আপনি ছ-টি বা সাতটি উইকেট নেন ৷ আপনি ৮২-৮৪ রান দিচ্ছেন আর একটা উইকেট নিচ্ছেন ৷ এটা মোটেই সুশোভন নয় ৷ ওর ফোকাস একটাই যে আমি টি-টোয়েন্টি বোলার ৷ পিএসএলের চুক্তি ধরে রাখব ৷ পাকিস্তান চার -পাঁচটা ম্যাচ খেলে কোন জায়গায় দাঁড়িয়ে দেখুন ৷ ’’

advertisement

এতেই থামেননি তিনি , বলেন, ‘‘ না পেস রয়েছে না সুইং, আমি সত্যিই বুঝতে পারি না ও কী চাইছে ৷ মাঠে এসে বল আর সেখানে নিজের জোর দেখাও ৷ ’’

নিজের ইউটিউব চ্যানেলে তিনি আরও জানিয়েছেন তাঁর মতে শরফরাজ আহমেদ ব্রেন লেস অধিনায়ক ৷

দেখে নিন

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
#CWC2019: IND vs PAK : ওয়াঘা সীমান্তে গিয়ে লাফালাফি করে কোনও লাভ নেই, পাক ক্রিকেটারকে একহাত নিলেন শোয়েব আখতার