TRENDING:

ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের

Last Updated:

জানালেন আরও গোপন ইচ্ছার কথাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#অকল্যান্ড:  এমএস ধোনি - এই নামটা ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায় ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক বলুন বা ক্যাপ্টেন কুল তাঁর জায়গা থাকবে সোনার সিংহাসনেই ৷ ধোনির ফ্যান -রাই শুধু এটা ভাবেন না তা নয় ৷ ভারতীয় দলেও ধোনির জায়গা একইভাবে অক্ষুন্ন রয়েছে টিমবাসে ৷
advertisement

যজুবেন্দ্র চাহাল এখন দারুণভাবে ফেমাস তাঁর বিখ্যাত চাহাল টিভি-র জন্যে ৷ বিভিন্ন সময়ে ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়া থেকে শুরু দলের নানারকম মজার কর্মকাণ্ড তাঁর টিভিতেই দেখা যায় ৷ সেই এপিসোডেই যোগ হল এই নয়া সংযোজন ৷ এবার বিসিসিআই ক্রিকেটার যে বার্ষিক চুক্তির লিস্ট দিয়েছে তাতে ঠাঁই হয়নি মহেন্দ্র সিং ধোনির ৷বিশ্বকাপের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলেননি মাহি ৷ তারওপর এই চুক্তিপত্রে জায়গা না পাওয়া ৷ ফলে সবমহলেই গুঞ্জন তাহলে কি মাহির অধ্যায় ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে গেল ৷

advertisement

আরও পড়ুন - বীভৎস! মদ্যপ ড্রাইভার ধাক্কা মেরে উড়িয়ে দিলেন একের পর এক গাড়ি,দেখুন ভিডিও

কিন্তু চাহাল জানিয়েছেন ধোনির উপস্থিতি সর্বত্র ৷ টিম বাসে সাধারণত প্রতিটা ক্রিকেটারের নিজেদের জন্য বরাদ্দ সিট থাকে ৷ আর প্রতিটা ক্রিকেটার সেখানেই বসেন ৷ ধোনি টিম বাসে সবসময় একদম বাঁদিকে পিছনের সিটে বসতেন ৷ চাহাল নিজের ভিডিওতে জানিয়েছেন মাহির জন্য বরাদ্দ সিট এখনও ফাঁকা, এখনও কেউ সেই সিটে বসেন না ৷

advertisement

পাশাপাশি চাহাল এও বলেছেন তাঁর চাহাল টিভিতে সকলের ইন্টারভিউ হলেও ধোনির কোনও সাক্ষাৎকার হয়নি , কিন্তু ধোনি কথা দিয়েছেন সেই ইন্টারভিউ হবেই ৷ দেখে নিন চাহালের সেই ভিডিও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল