advertisement

বীভৎস! মদ্যপ ড্রাইভার ধাক্কা মেরে উড়িয়ে দিলেন একের পর এক গাড়ি,দেখুন ভিডিও

Last Updated:

মদ্যপ ড্রাইভারের কুকীর্তি এখন ভাইরাল

#কুয়ালালামপুর : মদ খেয়ে গাড়ি চালানোর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না ৷ সারা পৃথিবীর সব দেশেই এই অপরাধের জন্য বিশেষ শাস্তি থাকে সঙ্গে থাকে মোটা জরিমানাও ৷ তবুও এই অপরাধ দমন করা যায় না ৷ সম্প্রতি ২৬ জানুয়ারি এক বড় অ্যাক্সিডেন্টের ভিডিও এই মুহূর্তে ভাইরাল ৷ হলিউড বা বলিউড সিনেমার যে ধরণের অ্যাক্সিডেন্ট সিন তৈরি করা হয় এই ভিডিও তাকেও ছাপিয়ে যাচ্ছে ৷ ড্রাইভার এতটাই মদ্যপ ছিলেন যে কী পরিমাণ ভয়াবহতা তিনি ছড়াচ্ছেন তা সামাণ্যতম বোঝার ক্ষমতাও তার ছিল না ৷
ঘটনাটি মালয়শিয়ার পোর্ট ক্ল্যাংয়ের একটি পার্কিং লটের ৷ পার্কিং লটটি তামান পানদামার হাউসিং কমপ্লেক্সের ৷ ভিডিওতে দেখা যাচ্ছে কী করে মদ্যপ ড্রাইভার পার্কিং লটে একের পর এক গাড়িতে আঘাত করেন ৷ শেষমেশ ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে থামে গাড়িটি ৷ঘটনাটি ঘটে ২৬ জানুয়ারি রাত ৯টা ৩৫ এ৷ এর ফলে ১২ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
advertisement
advertisement
এদিকে ক্লাং সাউথ পুলিশের প্রধান জানিয়েছেন ড্রাইভার কতটা মদ খেয়েছিলেন তার পরীক্ষা করার জন্য অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে৷ একটাই সৌভাগ্য সেদিন রাতে পার্কিং লটে রাখা গাড়িগুলির মধ্যে কেউ ছিলেন না বলে সম্পত্তিহানি হলেও প্রাণহানি হয়নি ৷ এদিকে চোট পাওয়া শরীর নিয়ে ড্রাইভার এই মুহূর্তে রয়েছেন হাসপাতালে ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বীভৎস! মদ্যপ ড্রাইভার ধাক্কা মেরে উড়িয়ে দিলেন একের পর এক গাড়ি,দেখুন ভিডিও
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement