শ্রীলঙ্কা সফরে যাননি বেন স্টোকস, জোফ্রা আর্চার, রোরি -রা রবিবার রাতে ভারতে পৌঁছে গেছেন৷ তাঁরা যেহেতু আগে পৌঁছেছেন তাই জন্য তাঁরা অনুশীলনে দু দিন বেশি অর্থাৎ পাঁচদিন সময় পাবেন৷ সমস্ত ক্রিকেটারদের ভারতে আসার পর করোনা পরীক্ষা হবে ৷ মোট তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর ৪৮ ঘণ্টা বাদে ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঠে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতে আসার পর ৬ দিনে তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর শুধুমাত্র মইন আলি পজিটিভ হয়েছিলেন৷
advertisement
ভারত এই প্রথম অতিমারির মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজের আয়োজন অসম্ভব গুরুত্বপূর্ণ৷ কারণ এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার ওপর নির্ভর করবে আইপিএল আয়োজন৷ ২০২০ -র আইপিএল করোনা অতিমারির জেরে গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এইবার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকবার জানিয়েছেন যে তাঁরা চান ২০২১ -র আইপিএল দেশের মাটিতেই আয়োজিত হোক৷ তার আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের লম্বা সিরিজ সফল ও সুরক্ষিতভাবে আয়োজন করার একটা বড় চ্যালেঞ্জ৷
