নাগপুরের শুকনো তবে হালকা ঘাস থাকছে ফলে পরের দিক এই পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবেন ৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ ৷
advertisement
এই বছরের শুরুতে ভারতীয় ক্রিকেটের পিনআপ উইকেটরক্ষককে নিয়ে আনন্দে ভাসছিল ফ্যান থেকে মিডিয়া সকলেই৷ আর এখন পুরো বিষয়টা ১৮০ ডিগ্রি ঘুরে এমন জায়গায় যে নাগপুরে ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে হচ্ছে ঋষভকে একা ছেড়ে দিন।
কোটলায় বাংলাদেশের জয়। রাজকোটে সাইক্লোন রোহিত। এসবকে ছাপিয়ে নাগপুরে আলোচনায় একজনই, তিনি ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত চর্চায় তাঁর নাম। ইতিমধ্যেই দুই প্রাক্তন অ্যাডাম গিলক্রিস্ট এবং কুমার সঙ্গকারা পরামর্শ দিয়েছেন ঋষভকে। সিরিজের ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মাও অনুরোধ করছেন, ঋষভকে একা থাকতে দেওয়ার জন্য।
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 10, 2019 6:47 PM IST
