রবিবার নাগপুরে টসে হার দিয়ে শুরু হয়েছিল ভারতের ৷ আগ্রাসী বাংলাদেশ এই সুযোগ নিয়ে ভারতকে আগে ব্যাট করিয়ে ম্যাচে অল্প রানে বেঁধে রাখার ভাবনা নিয়েছিল ৷ এদিন শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশি বোলাররা ৷ মাত্র ৩ রানে রোহিতের উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দিয়েছিল তারা ৷এরপর আউট হয়ে যায় শিখর ধাওয়ান ৷ ১৯ রানে তিনি আউট হয়ে যাওয়ার পর দায়িত্ব নিয়ে নেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার ৷ ৩৫ বলে ৫২ ও ৩৩ বলে ৬২ রান করেন রাহুল ও আইয়ার ৷ ক্রুনালের বদলে সুযোগ পাওয়া মণীশ পান্ডে শেষবেলায় ১৩ বলে ২২ রান করেন ৷ এঁদের ব্যাটের সুবাদেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ভারত ৷ সৌম্য সরকার ও সইফুল ২ টি করে উইকেট নেন বাংলাদেশের হয়ে ৷
advertisement
এদিকে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ক্রিকেট দল ৷ লিটন দাস, সৌম্য সরকারকে সিরিজ জেতার ম্যাচে বিশেষ দাগ কাটতে ব্যর্থ ৷তবে ব্যাট হাতে অনবদ্য মহম্মদ নইম ৷ তাঁর দুরন্ত ইনিংসে ভর দিয়ে ভারতের রান তাড়া করে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলার বাঘরা ৷ ৪৮ বলে ৮১ রান করে আউট হন তিনি৷ তবে বল হাতে বেশ নজর কাড়া পারফরম্যান্স দীপক চাহারের তিনি নেন ৩.৪ ওভারে ৭ রান দিয়ে ৬ টি উইকেট ৷ শিভম দুবে নেন ৩ উইকেট ও চাহালের ঝোলায় যায় এক উইকেট৷ এদিনের উইকেট পাওয়ার পর তিনি ভারতের হয়ে দ্রুততম ৫০ উইকেটের মালিক হন টি টোয়েন্টিতে ৷
