TRENDING:

Viral Video : বিশ্বকাপে মারাত্মক ঘটনা! ব্যবহৃত গ্লাসে পরে থাকা কোল্ড ড্রিঙ্ক ভরা হচ্ছে বোতলে! একটা ভিডিও হইচই ফেলে দিল গোটা দেশে

Last Updated:

T20 World Cup Viral Video : সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিও এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালীন স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনকারী ক্রিকেট স্টেডিয়ামগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি মানাটাই প্রত্যাশিত। বিশেষ করে যখন হাজার হাজার দর্শকের জন্য খাবার ও পানীয় পরিবেশন করা হয় তখন এমন কাণ্ড!
News18
News18
advertisement

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিও এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালীন স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সেই ফুটেজ চলতি সপ্তাহের একটি ম্যাচের পরের বলে জানা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যবহৃত বোতল থেকে কোল্ড ড্রিঙ্ক আবার অন্য বোতলে ঢেলে দেওয়া হচ্ছে।

এই ভিডিও বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন যে পানীয়গুলো হয়তো বিক্রি না হওয়া ছিল, ব্যবহৃত নয়।

advertisement

আইসিসি টি-২০ বিশ্বকাপের এবারের আসর আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশের অন্যান্য বড় ভেন্যুর মতো নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ১০ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডস ও নামিবিয়ার মধ্যে।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় এক দর্শক একটি ভিডিও তোলেন। যেখানে তিনি ভেন্যুর ভেতরে থাকা খাবার ও পানীয় বিভাগের এক কর্মীর অস্বাভাবিক একটি কাজ দেখিয়েছেন বলে দাবি করেন। ভিডিওতে দেখা যায়, কাপ থেকে পানীয় ঢেলে একটি বড় বোতলে ভরা হচ্ছে।

advertisement

আরও পড়ুন- পাকিস্তান ম্যাচে আগে ভারতীয় দলকে রোহিত শর্মার বার্তা! বড় কথা বলে দিলেন হিটম্যান

সেরা ভিডিও

আরও দেখুন
ফালাকাটাকে দেখে উঠেপড়ে লেগেছে জয়গাঁ, মুখ্যমন্ত্রীর কাছে নতুন পুরসভা গঠনের আর্জি সাংসদের
আরও দেখুন

ভিডিও রেকর্ড করা ব্যক্তিকে বলতে শোনা যায়, “অরুণ জেটলি স্টেডিয়ামে এখন যে থামস আপের বেঁচে যাওয়া বোতল আছে, সেটা আবার বোতলে ভরে দিচ্ছে লোকজন। পরের ম্যাচে যারা আসবে, তাদের কাছেই সেই পুরনো বোতল বিক্রি হবে। পুরো একটা স্ক্যাম চলছে, পরিষ্কার দেখা যাচ্ছে না?” ওই ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয় এবং পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video : বিশ্বকাপে মারাত্মক ঘটনা! ব্যবহৃত গ্লাসে পরে থাকা কোল্ড ড্রিঙ্ক ভরা হচ্ছে বোতলে! একটা ভিডিও হইচই ফেলে দিল গোটা দেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল