সেই ক্রিকেটার হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার মুনাফ প্যাটেল। ববির দাবি, তিনি এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে একবার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছিলেন। মুনাফ প্যাটেল ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ববি জানিয়েছেন, কীভাবে তাঁর মুনাফের সঙ্গে আলাপ হয়েছিল এবং কিভাবে তিনি তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। যদিও তিনি স্বীকার করেছেন যে, মুনাফ প্যাটেলের সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
advertisement
ববি ডার্লিং ‘বলিউড ঠিকানা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সেই সময়ে আমরা বন্ধু ছিলাম। আমাদের প্রথম দেখা হয় এক ক্লাবে। আমরা একসঙ্গে পার্টি করেছিলাম। সে সময় আমাদের একসঙ্গে কিছু লোক দেখেছিল। আমার ইমেজ তখন একটু ফ্লার্টি ধরনের ছিল। মুনাফের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল সেই সময়।’’ ওই সাক্ষাৎকারে ববি নিজের প্রেমজীবন, বিয়ে এবং লিঙ্গ পরিবর্তন নিয়ে কথা বলেন। তিনি বলেন, মুনাফ প্যাটেলের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন।
ববি ডার্লিং আরও বলেন, ‘‘আমি মুনাফ প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলাম না, তবে ওর সঙ্গে আমার একটা মানসিক সংযোগ গড়ে উঠেছিল। মানে, মানুষের দেখা হলে একটা ইমোশনাল কানেকশন গড়ে ওঠে এবং সেটা ভালোবাসা ছিল না। এটা একটা ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। আর এখন এটা একটা বিতর্কের কারণ হয়ে উঠেছে।’’ ববি বলেন, এই ঘটনা তিনি যখন মিডিয়াকে জানান, তার পর থেকেই মুনাফের সঙ্গে তাঁর সবকিছু শেষ হয়ে যায়।
আরও পড়ুনঃ IND vs ENG: হঠাৎ তেড়ে গেলেন স্টোকস! পাল্টা দিলেন যশস্বীও! ইংরেজ অধিনায়ককে বোঝালেন ভারতের দম!
ববি ডার্লিং বলেন,‘‘আমি যখন মিডিয়াতে মুনাফের কথা বলি, তখন মুনাফ আমায় বলেন এতে ওর বদনাম হবে। মুনাফ বলেন, বাকি ক্রিকেটাররা কী ভাববে, কী বলবে? তখন আমি বলি, তুমি তো এখন আমার ফোনও ধরো না। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি? আর আমার সঙ্গে শোয়ার সময় তো তোমার কাছে আমি মাখনের মতো ছিলাম।’’ ববির এই বিস্ফোরক দাবি নিয়ে এখনো পর্যন্ত মুনাফ প্যাটেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
