ম্যাচের প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশ ২৯৫ রান তুলেছিল। তার জবাবে বাংলা বিশাল রানের পাহাড় গড়ে তোলে। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৬২৯ রানে। সুদীপ ঘরামি ২৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেন এবং মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি মোট ৫৯৬ বল খেলেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নতুন রেকর্ড। তাঁর এই ইনিংসই কার্যত ম্যাচের রাশ বাংলার হাতে তুলে দেয়।
advertisement
বল হাতে শুরু থেকেই দাপট দেখায় বাংলা। প্রথম ইনিংসে পেসার মুকেশ কুমার ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশকে দ্রুত চাপে ফেলে বাংলার বোলাররা। শেষ দিনে প্রতিপক্ষকে অলআউট করতে খুব বেশি সময় নেয়নি বাংলার দল। অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪৪ রানে। এই ইনিংসে স্পিনার শাহবাজ আহমেদ ৪টি উইকেট নিয়ে বড় ভূমিকা নেন।
আরও পড়ুনঃ এমনটা হবে আশা করেননি! টি-২০ বিশ্বকাপের মাঝেই খারাপ খবর পেলেন ভারতের বাঁ-হাতি তারকা ওপেনার
কয়েক বছরের ব্যর্থতার পর ফের রনজি ট্রফির ফাইনাল থেকে আর এক ধাপ দূরে বাংলা দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর, যারা প্রথমবারের মতো রনজি ট্রফির সেমিফাইনালে উঠেছে। আগামী ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন থেকেই ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলা দল।
