TRENDING:

Success Story: স্বপ্ন দেখার সাহস থাকলে আকাশ ছোঁয়া যায়, প্রমাণ বাঁকুড়ার এই কিশোর! বাবার ত্যাগ দেখলেও গর্ব হবে

Last Updated:

Bankura Success Story: প্রত্যন্ত জেলা থেকেও বড় স্বপ্ন দেখা যায়। তারই উজ্জ্বল উদাহরণ কিশোর ব্যাডমিন্টন খেলোয়াড় অঙ্কিত পাত্র। সম্প্রতি ইয়োনেক্স সানরাইজ অল ইন্ডিয়া সাব জুনিয়র র‍্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে অঙ্কিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার মত তুলনামূলকভাবে প্রত্যন্ত জেলা থেকেও বড় স্বপ্ন দেখা যায়। তারই উজ্জ্বল উদাহরণ কিশোর ব্যাডমিন্টন খেলোয়াড় অঙ্কিত পাত্র। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর আগ্রহ ছিল তার। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করেই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছে সে। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখছে অঙ্কিত।
advertisement

তার লক্ষ্য একদিন জাতীয় স্তরে নিজের জায়গা তৈরি করা এবং বাঁকুড়ার নাম উজ্জ্বল করা। অঙ্কিতের এই পথচলায় সবচেয়ে বড় ভরসা তার বাবা অভয় পাত্র। পেশায় তিনি একজন শিক্ষক। নিজের কর্মব্যস্ততার মাঝেও ছেলের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। প্রতিদিন স্কুলের কাজ শেষ করে ছেলেকে নিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরে যান ব্যাডমিন্টন অনুশীলনের জন্য। দীর্ঘ পথ পেরিয়ে সেখানে কোচের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করে অঙ্কিত।

advertisement

আরও পড়ুন: হাটে সস্তায় পোশাক কিনতে থিকথিকে ভিড়, জনপ্রিয়তার আড়ালে বাড়ছে বিপদ! অঙ্কুরহাটির এই ছবি ভয় ধরাবে

এই যাতায়াত ও পরিশ্রমই তার সাফল্যের মূল শক্তি। অনুশীলন শেষ হতে অনেক সময় রাত হয়ে যায়। তারপর বাবা-ছেলে আবার বাড়ির পথে রওনা দেন। বাড়ি ফিরতে প্রায়ই রাত সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যায়। পরদিন dর একইভাবে পড়াশোনা ও অনুশীলনের রুটিন শুরু হয়। ক্লান্তি বা কষ্টকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে অঙ্কিত। তার এই নিষ্ঠা ও পরিশ্রম দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ বহু মেয়ের অনুপ্রেরণা পুরুলিয়ার নীলিমা, গর্বিত পরিবার!
আরও দেখুন

সম্প্রতি অঙ্কিত পাত্র “ইয়োনেক্স সানরাইজ অল ইন্ডিয়া সাব জুনিয়র র‍্যাংকিং টুর্নামেন্ট ২০২৬”-এর চ্যাম্পিয়নশিপ পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্য শুধু অঙ্কিতের নয়, বাঁকুড়া জেলার কাছেও অত্যন্ত গর্বের বিষয়। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব, তা প্রমাণ করেছে অঙ্কিত। আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করবে, এমনটাই আশা করছে তার পরিবার, কোচ এবং এলাকার মানুষজন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Success Story: স্বপ্ন দেখার সাহস থাকলে আকাশ ছোঁয়া যায়, প্রমাণ বাঁকুড়ার এই কিশোর! বাবার ত্যাগ দেখলেও গর্ব হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল