TRENDING:

BAN vs PAK: কোনও উন্নতি নেই! বাংলাদেশের বিরুদ্ধে চরম লজ্জাজনক হার পাকিস্তানের

Last Updated:

Bangladesh vs Pakistan: বাংলা টাইগার্সদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লে পকিস্তান। ওডিআই ম্যাচে মাত্র ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ১৫.১ ওভারেই মারকাটারি ব্যাটিং করে ৮ উইকেটে দুরন্ত জয় পায় বাংলাদেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে লজ্জাজনক হারের স্বাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বেশ কিছু রদবদল করা হয়েছিল। কিন্তু তার কোনো লাভ হল না। উল্টে বাংলা টাইগার্সদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লে পকিস্তান। ওডিআই ম্যাচে মাত্র ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ১৫.১ ওভারেই মারকাটারি ব্যাটিং করে ৮ উইকেটে দুরন্ত জয় পায় বাংলাদেশ।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। বাংলাদেশের নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে যায়। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় তারা বড় জুটি গড়তে পারেনি। শেষের দিকে ফাহিম আশরফ ৩৭ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বাংলাদেশকে। বাংলাদেশ বোলিংয়ে নাহিদ রানা একাই ৫টি উইকেট নিয়ে স্বপ্নের স্পেল করেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ নেন ৩টি উইকেট।

advertisement

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন। ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেন এবং দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন। তাঁর ঝড়ো ইনিংসে দ্রুত রান উঠতে থাকে এবং বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। সইফ হাসান শুরুতেই আউট হলেও তা বাংলাদেশের উপর কোন চাপ তৈরি করতে পারেনি।

advertisement

আরও পড়ুন: Ishan Kishan: বিশ্বকাপ জয়ের আনন্দ হল দ্বিগুণ! এবার বড় সুখবর পেলেন ইশান কিশান

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারেই লক্ষ্য পূরণ করে ফেলে। এতে স্পষ্ট হয় যে পুরো ম্যাচে বাংলাদেশ দল কতটা আধিপত্য দেখিয়েছে। পাকিস্তানের বোলাররা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে বাংলাদেশ সহজেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায়। এখন সিরিজের বাকি ম্যাচগুলো পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
BAN vs PAK: কোনও উন্নতি নেই! বাংলাদেশের বিরুদ্ধে চরম লজ্জাজনক হার পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল