TRENDING:

ভারতীয় বোলারদের কামাল, ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত ২৪৪ 
advertisement

অস্ট্রেলিয়া ১৯১

৫৩ রানে লিড ভারতের

#অ্যাডিলেড: ব্যাটসম্যানদের খামতি পুষিয়ে দিলেন ভারতীয় বোলাররা৷ অ্যাডিলেড ওভালে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷এদিন বল হাতে জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহরা৷ অশ্বিন পেলেন চার উইকেট, যাদবের ঝুলিতে এল তিনটি ও বুমরা নিলেন দু'টি৷ মহম্মদ শামি ভাল বল করলেন ঠিকই, কিন্তু  উইকেটের মুখ তিনি দেখলেন না৷

advertisement

২৩৩ রান ও চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের সকালে খেলতে নেমেছিল ভারত৷  কিন্তু অজি বোলিং দাপটে মাত্র ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস৷

advertisement

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করে তাদের চাপে রাখাটা ছিল আকাশ-কুসুম কল্পনার মতো৷ কিন্তু বিরাট কোহলির বোলাররা এদিন এমনই পারফরম্যান্স দিলেন যে, ভারত এই টেস্টে চালকের আসনে চলে এল৷

ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে জোড়া ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া৷ দু'জনেই ৮ রান করেন ও বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ এরপর তিনে ব্যাট করতে আসেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷  ১৯ বলের জন্য ক্রিজে ছিলেন তিনি৷ মাত্র ১ রান করে ফিরে যান তিনি৷ আর অশ্বিনের বলে অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ আউট হন স্মিথ৷

advertisement

এরপর মার্নাস লাবুশানে কিছুটা হলেও ক্রিজে টিকে ছিলেন৷ কিন্তু তাঁর হাত শক্ত করতে এসে ট্র্যাভিস হেড ফিরে যান ৭ রান করে৷ কট অ্য়ান্ড বোল্ড হন অশ্বিনের বলে৷  হেড ফেরার সঙ্গে সঙ্গেই ক্যামেরন গ্রিন ফিরে যান ১১ রান করে৷ তিনিও শিকার হন অশ্বিনের৷ কোহলির হাতে ক্য়াচ তুলে দিয়ে আউট হয়ে যান৷  তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকা অস্ট্রেলিয়া এরপর লাবুশানেকেও হারিয়ে ফেলে৷ ৪৭ রান করে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

সাত নম্বরে ব্যাট করতে আসা অজি অধিনায়ক টিম পেইন একমাত্র বুক চিতিয়ে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন৷ ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি৷ কিন্তু তিনি পাশে আর কাউকেই পাননি এগিয়ে যাওয়ার জন্য৷ প্যাট কামিন্স (০), মিচেল স্টার্ক (১৫), ন্যাথান লিয়ঁ (১০) ও জোশ হ্যাজেলউড (৮) অতিথির মতো এলেন আর গেলেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় বোলারদের কামাল, ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল