আরও পড়ুন - Neeraj Chopra : টোকিওর সোনা জয় অতীত! এখন নীরজ চোপড়ার পরের টার্গেট কী? জানুন
মঙ্গলবার পূর্ণশক্তির দলই নামাতে পারেন সবুজ-মেরুন কোচ। ঢাকা আবাহনীর চার ফুটবলারকে নিয়ে জোর চর্চা চলছে মোহন বাগান শিবিরে। এর মধ্যে আছেন ব্রাজিলিয়ান মিডিও রাফায়েল আগুস্তো, ইরানের স্টপার শেখ সেলেবানি, কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিয়েল এবং জুয়েল রানা। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মোহন বাগানের নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার জনি কাউকো বলেছেন, ইউরো কাপে খেলেছি। ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়েও খেলার অভিজ্ঞতা আছে।
advertisement
ভারতের আবহাওয়া সত্যিই অন্যরকম। তবে দীর্ঘ আট মাস চেষ্টা করেছি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। শ্রীলঙ্কার দলের বিরুদ্ধে স্কোরশিটে নাম তুলে ভাল লাগছে। মঙ্গলবারও সেই ধারা বজায় রাখতে চাই। আবাহনী সম্বন্ধে তেমন ধারণা নেই। বাংলাদেশ লিগে ওদের কিছু ম্যাচের ক্লিপিংস দেখেছি। বিদেশিদের মধ্যে রাফায়েল আগুস্তো ও স্ট্রাইকার ড্যানিয়েল বেশ ভালে মানের। চেষ্টা করব ৯০ মিনিটে খেলা শেষ করতে।
শ্রীলঙ্কার ব্লু স্টার ম্যাচের অপর গোলদাতা মনবীর সিং বললেন, আবাহনী দলের রক্ষণ বেশ ভালে। ফলে গোলের জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। আশা করছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবাহনী দলের পর্তুগিজ ম্যানেজার মারিও লেমস মনে করেন কলকাতায় দর্শক সমর্থন মোহনবাগানের পক্ষে কিছুটা কাজ করবে।
কিন্তু তার দলের শক্তি আছে কলকাতার দর্শকদের আওয়াজ বন্ধ করে জিতে ফেরার। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নাসিমেন্তকে ফিট করার চেষ্টা চলবে ম্যাচের দিন সকাল পর্যন্ত। লেমস আশাবাদী তার ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবেন এই ম্যাচ জিততে।
