TRENDING:

Ind vs Eng : ২১৯ স্ট্রাইক রেট, ১৩৫ রান সেরা ইনিংস! সেমিফাইনালে ইংল্যান্ডের রক্ষে নেই, ইংরেজদের সামনে পেলে তাণ্ডব করে ভারতের এই তারকা

Last Updated:

Ind vs Eng : অভিষেক শর্মা বরাবর ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল ব্যাটিং করেন। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ তিনি আবার ফর্মে ফেরেন কি না সেটাই এখন দেখার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। তবে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ এখনও তিনি সেরা ছন্দে নেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ফর্ম খুঁজে বেড়িয়েছেন। প্রথম তিন ম্যাচে তিনি রানের খাতা খুলতেই পারেননি, আর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অল্প কয়েক বল খেলেই আউট হয়েছেন।
ফর্মে নেই অভিষেক শর্মা।
ফর্মে নেই অভিষেক শর্মা।
advertisement

এখন দল সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় তাঁর বড় রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট ম্যাচে অভিষেকের ব্যর্থতা দলকে বড় সমস্যায় ফেলতে পারে। ৫ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নামলে তাঁর কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে সবারই। এমনকী শতরান এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর রেকর্ড দুর্দান্ত। ছন্দে ফেরার জন্য এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না।

advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শর্মার পরিসংখ্যান চমৎকার। তিনি এই দলের বিরুদ্ধে ৫টি ম্যাচে ২১৯.৬৮ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছেন। মাত্র ১২৭ বল খেলেই এই রান তুলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান ও একটি অর্ধশতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে তিনি ২৪টি চার ও ২২টি ছক্কাও মেরেছেন।

এই পরিসংখ্যান প্রমাণ করে, ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনি কতটা আগ্রাসী হতে পারেন। সেমিফাইনালেও অভিষেকের কাছ থেকে ঠিক এমনই পারফরম্যান্সের আশা থাকবে।

advertisement

অভিষেক ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। সেই ঝড়ো ইনিংসের মাধ্যমে তিনি একাধিক রেকর্ডও ভেঙে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুরন্ত ইনিংসটি তিনি খেলেছিলেন ওয়াংখেড়েতেইয আর আসন্ন সেমিফাইনাল ম্যাচটিও একই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন- বন্ধ বিমান চলাচল, আটকে হাজার হাজার যাত্রী! হোটেলের খরচ বহন করবে সংযুক্ত আরব আমিরশাহি

advertisement

এই মাঠে অভিষেক এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছেন। একবার তিনি শূন্য রানে আউট হয়েছিলেন—চলতি টি-২০ বিশ্বকাপেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনটা হয়েছিল। তবে সেই ব্যর্থতাকে পেছনে ফেলে আবারও বোলারদের ওপর ঝড় তোলার লক্ষ্য নিয়েই তিনি ব্যাট হাতে নামতে চাইবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

এই টুর্নামেন্টে ভারত ও ইংল্যান্ডের মধ্যে এটি টানা তৃতীয় সেমিফাইনাল লড়াই। ২০২২ সালে ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল। পরের আসরে ভারত সেই হারের বদলা নিয়ে ফাইনালে পৌঁছে শিরোপা জিতেছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng : ২১৯ স্ট্রাইক রেট, ১৩৫ রান সেরা ইনিংস! সেমিফাইনালে ইংল্যান্ডের রক্ষে নেই, ইংরেজদের সামনে পেলে তাণ্ডব করে ভারতের এই তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল