১. প্রবীণ তাম্বে “বয়স শুধু একটি সংখ্যা” এই কথার সবচেয়ে ভালো উদাহরণ। তিনি ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা শুরু করেন, তখন তাঁর বয়স ছিল ৪২ বছর। ২০১৪ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ১৫টি উইকেট নেন। ২০১৯ সালের আইপিএলে তাম্বেকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে চেয়েছিল, কিন্তু বিসিসিআই তাঁকে খেলতে দেয়নি। তাম্বে ২০১৮ সালে টি-১০ লিগে খেলেছিলেন এবং সেই কারণেই তাঁকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়।
advertisement
২. অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি, কারণ তিনি মার্চ ২০১৮-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউল্যান্ডস টেস্টে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করে এবং সেই কারণে তিনি আইপিএলেও খেলতে পারেননি।
৩. প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার লিউক পোমারসবাচের বিরুদ্ধে আমেরিকার এক মহিলা এবং তাঁর বাগদত্তাকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় আইপিএলে বড় বিতর্ক সৃষ্টি হয়। ঘটনাটি দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচের পর হোটেলে ঘটে। পোমারসবাচ তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন। এই বিতর্কের কারণে ফ্র্যাঞ্চাইজি তাঁকে বাকি টুর্নামেন্টের জন্য সাসপেন্ড করে।
৪. রবীন্দ্র জাদেজা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। এই মরশুমে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে। তবে ২০১০ সালের আইপিএল তিনি খেলতে পারেননি, কারণ তাঁকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। জাদেজা নিজের পারিশ্রমিক নিয়ে শুধু রাজস্থান নয়, অন্য দলগুলোর সঙ্গেও দরাদরি করেছিলেন।
৫. ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুককে আইপিএল ২০২৫-এর আগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, তিনি আগামী দুই বছর আইপিএলের নিলামে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এই মরশুমে শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন।
৬. আইপিএলের প্রথম আসর ২০০৮ সালে, কিংস ইলেভেন পঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের পর হরভজন সিং শ্রীসন্তকে চড় মেরেছিলেন। এই ঘটনার পর তাঁকে সাসপেন্ড করা হয় এবং পরে পুরো মরশুমের জন্য নিষিদ্ধ করা হয়।
৭. ডেভিড ওয়ার্নারও বল টেম্পারিং কাণ্ডে জড়িয়েছিলেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সেই কারণে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ২০১৮-এর পুরো মরসৃশুম খেলতে পারেননি।
৮. মহম্মদ আসিফ বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার ছিলেন, বিশেষ করে নতুন বল হাতে। আইপিএলে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে তাঁর জুটি দিল্লির হয়ে বেশ কার্যকর ছিল। তবে বিতর্ক তৈরি হয় যখন এই প্রাক্তন পাকিস্তানি পেসার ড্রাগ নেওয়ার ঘটনায় জড়িয়ে পড়েন। এর ফলে তাঁকে এক বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়।
