একটি যৌথ বিবৃতির কিছুটা অংশ বিভিন্ন সংবাদমাধ্যমে শেয়ার করা হয়েছে, যেখানে এই গ্রুপ প্রাক্তন পাকিস্তান ক্রিকেট অধিনায়কের জন্য মানবিক এবং সম্মানীয় চিকিৎসার আর্জি জানানো হয়েছে৷ পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ২০২৩ থেকে জেলেবন্দি রয়েছেন৷
ইমরান খানকে নিয়ে সাধারণ মানুষকে খুবই কম তথ্য সামনে আনা হচ্ছে৷ স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়কগুলি নিয়ে প্রশ্ন চলছে৷ যাঁরা সই করেছেন তাঁরা হলেন, গাভাসকর, কপিল, গ্রেগ চ্যাপেল, মাইক আর্থারটন, অ্যালান বর্ডার, মাইকেল বেয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, ডেভিড গোয়ার, কিম হিউজেস, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইট৷
advertisement
প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইমরানের স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য তাঁকে “তাদের পছন্দের যোগ্য বিশেষজ্ঞদের দ্বারা তাৎক্ষণিক, পর্যাপ্ত এবং অবিচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হোক।’’
স্বচ্ছ আইনি পদ্ধতি মেনে নিয়মিত পারিবারিক সদস্যদের দেখতে দেওয়া, আন্তর্জাতিক বন্দি আটক নিয়ম মেনে সবকিছু করার দাবি করা হয়েছে৷ সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে সেখানে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে।
