Shami Takes 8 Wickets In Ranji Semi: ‘এই’ বয়সে নাকি সন্ন্যাস নেয়, রনজিতে শামির সিংহ গর্জন, এক ইনিংসে ৮ উইকেট, ঘুমোচ্ছেন নাকি আগরকর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shami Takes 8 Wickets In Ranji Semi: রনজি ট্রফিতে আগুন শামি, মহম্মদ শামির মেগা স্পেলে লন্ডভন্ড বিপক্ষ
কলকাতা: তাঁর নাম এখন আর মনে পড়ে না নির্বাচকদের - কিন্তু নিজের হাতে যেটা রয়েছে সেটা হল পারফরম্যান্স৷ আর সেটাই বারবার করে দেখাচ্ছেন মহম্মদ শামি৷ রনজিতে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে ফেললেন শামি৷ রনজির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা ২৬ রানের যে লিড পেয়েছিল তার কৃতিত্ব মহম্মদ শামিরই৷
advertisement
advertisement
advertisement
২০২৫ সালে টি টোয়েন্টিতে ফিরে আসা ছিল এই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্যও ছিলেন শামি৷ তারপর থেকে অদ্ভূতভাবে নির্বাচকরা তাঁকে আর গ্রাহ্য করছেন না৷ যেভাবে পাঁচদিনের ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স দিচ্ছেন শামি তাতে ৬৪ টেস্ট খেলা শামি ফের একবার জাতীয় দলে নিজের জায়গা ফেরত পাওয়ার আশা করছেন৷
advertisement
গত বছর অক্টোবরে শামিকে বারবার অগ্রাহ্য করা হলেও বারবার তিনি নিজে বলেছেন তিনি জাতীয় দলে ফেরার জন্য আগ্রহী৷ এবছর গুজরাতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘অনেক কঠোর পরিশ্রম করতে হয়, আর আমি বিশ্বাস করি ভাগ্যও একটা ভূমিকা পালন করে। প্রত্যেক মানুষ দেশের জন্য খেলতে চায়। তাই, আমি (আবারও) তার জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন, "আমার প্রেরণা হলো ফিট থাকা এবং ভারতীয় দলের জন্য সর্বদা উপলব্ধ থাকা। মাঠে, আমি পারফর্ম করে যাব, বাকিটা নির্বাচকদের হাতে৷"
advertisement
advertisement
বিসিসিআইয়ের পুরুষ নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর ব্যাখ্যা করেছিলেন যে তাদের আস্থা ফিরে পেতে শামিকে আরও বেশি খেলতে হবে। গত বছর আগারকর বলেছিলেন. "সে খুব বেশি ক্রিকেট খেলেনি। গত দুই-তিন বছরে, আমার মনে হয় সে বাংলার হয়ে একটি ম্যাচ এবং দলীপ ট্রফিতে একটি ম্যাচ খেলেছে। তাই, একজন পারফর্মার হিসেবে, আমরা জানি সে কী করতে পারে। কিন্তু, তাকে কিছু একটা খেলতে হবে৷"








