আরও পড়ুন- ভারতের কোন রাজ্যে ‘সবচেয়ে বেশি’ মহিলা মদ্যপান করেন? শুনলেই চমকাবেন…! গ্যারান্টি
ঘোড়ার গাড়ি,পালকি,এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু বুলডোজারঅভিনবই বটে!
আর বুলডোজার চড়ে অভিনব ভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় কুন্তল সাহা। খাদিনা মোরের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তার মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন ডে-তে প্রথম আলাপ। আর আরেক ভ্যালেনটাইন ডে র আগের দিন তাকেই বিয়ে করছেন।
advertisement
বর নিত বর বুলডোজারসামনের মাটি কাটার হাতলের সামনে বসে। গোটা গাড়িটি সাজানো হয়েছে বিয়ে বাড়ির গাড়ির মতন করে। আর ব্যান্ড পার্টি র সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনা মোর থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে মাটির কাটার যন্ত্র তার তাতে সওয়ার টোপর মাথায় বর। তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পরেছে। অনেকে হাসাহাসি করছে। কি দিন এল,আরওকত কি দেখতে হবে, বলছেন অনেকে। ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী। কিন্তু এমন বিয়ে দেখেননি।
আরও পড়ুন- যখন তখন ‘বাতকর্ম’ করে ফেলেন? পেটে চাপ আসে গুরগুর করে…? এই ‘ছোট্ট’ জিনিসে চিরতরে মুক্তি!
আরও পড়ুন- চল্লিশেও দেখাবে ‘২৫’! পুতুল-পুতুল ত্বকের জেল্লা ধরে রাখতে চান? এই ‘জাপানি সিক্রেট’ শুনুন…!
বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয়না। আমার পরিবার বন্ধু বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে এটাই অনেক। কে কীভাবল কে ট্রোল করল ডোন্ট কেয়ার। বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মত করতে আগে থেকে পরিকল্পনা করেন। কি করলে জবর চমক হবে। মগড়া থেকে বুলডোজার ভাড়া করে আনা হয়।
শহরবাসী প্রৌঢ় বিনয় মান্না বলেন, শুনলাম ইউটিউবারের বিয়ে।বুলডোজার করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনদিন দেখিনি। একটা অভিনব ব্যাপার। যেখান দিয়ে মাটি খুঁড়ে ওই যন্ত্র সেখানেই বসে রয়েছে বর। আশা করি নবদম্পতি আগামী দিন ভালই কাটবে।
রাহী হালদার