TRENDING:

পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, পিঠিয়ে খুনের অভিযোগ ২ বন্ধুর বিরুদ্ধে

Last Updated:

পুকুরের পাশের রাস্তা থেকে রক্তমাখা চটি, ভাঙা উইকেট ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: হুগলির চুঁচুড়ায় যুবককে পিটিয়ে খুন। পুকুর থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগে নিহতের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মদের আসরে কথা কাটাকাটির জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।
advertisement

যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ার সমবায় পল্লিতে। বৃহস্পতিবার রাতে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। নিহত চুঁচুড়ার আয়মা কলোনির বাসিন্দা সুমিত সরকার। পুকুরের পাশের রাস্তা থেকে রক্তমাখা চটি, ভাঙা উইকেট ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। চটির সূত্র ধরেই স্থানীয় যুবক সুমিত সিনহা ওরফে ভুটুল ও অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই নিহতের বন্ধু।

advertisement

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে,

- বৃহস্পতিবার রাতে একসঙ্গে মদ্যপান করে তিনজন

- মদের আসরেই সুমিতের সঙ্গে কথা কাটাকাটি হয় বাকিদের

- তখনই উইকেট দিয়ে মারধর করা হয় সুমিতকে

- মারধরের পর সুমিতকে পুকুরে ফেলে চম্পট দেয় দু’জনে

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুক্রবার সকালে সুমিত সিনহা ও অভিজিৎ দাসকে হুগলি জেলা আদালতে তোলা হয়। তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে সকালেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, পিঠিয়ে খুনের অভিযোগ ২ বন্ধুর বিরুদ্ধে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল