TRENDING:

১০০ দিনের কাজে বকেয়া মেলেনি, তালাবন্দি পঞ্চায়েত কর্মীরা

Last Updated:

একশো দিনের কাজের বকেয়া টাকা না পেয়ে পঞ্চায়েত কর্মীদের দফতরে বন্দী করে পঞ্চায়েতে তালা ঝোলালেন গ্রামবাসীরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: একশো দিনের কাজের বকেয়া টাকা না পেয়ে পঞ্চায়েত কর্মীদের দফতরে বন্দী করে পঞ্চায়েতে তালা ঝোলালেন গ্রামবাসীরা । গত অর্থ বর্ষের ফেব্রুয়ারি ও মার্চ মাসে একশো দিনের কাজের প্রকল্পে কাজ করে মেলেনি সম্পূর্ণ মজুরী । মজুরী চাইতে গেলে দিনের পর দিন নানারকম টালবাহানা করছে পঞ্চায়েত ।
advertisement

শেষ পর্যন্ত বৃহস্পতিবার পঞ্চায়েতে মজুরী চাইতে গিয়ে তা না মেলায় পঞ্চায়েতের কর্মীদের বন্দী করে দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের সানতোড় গ্রাম পঞ্চায়েতে । বেলা বারোটা থেকে ওই দফতর তালা বন্দী করে রাখা হলেও কোনও পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ ।

advertisement

বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃণমূল পরিচালিত সানতোড় গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠছিল । গত অর্থ বর্ষের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ওই পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজে দুটি প্রকল্পে প্রায় পনেরো লক্ষ টাকার কাজ হয় । এই দুটি প্রকল্পে প্রায় সাড়ে তিনশো জন জব কার্ড ধারী কাজ করেন ।

advertisement

অভিযোগ কাজ করার পর থেকেই মজুরী নিয়ে টালবাহানা শুরু করে ওই গ্রাম পঞ্চায়েত । সম্প্রতি শ্রমিকদের আকাউন্টে মজুরীর সামান্য অংশ জমা পড়লেও শ্রমিকদের একাংশের দাবি শাসক দলের ঘনিষ্ঠ শ্রমিকদের আকাউন্টে যে হারে টাকা এসেছে সে হারে আসেনি বিরোধী দলের ঘনিষ্ঠ শ্রমিকদের আকাউন্টে । আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে ।

advertisement

গত মাসের প্রথম দিকে পঞ্চায়েতে গিয়ে নিজেদের মজুরীর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকদের একটি বড় অংশ । সেই সময় পঞ্চায়েতের তরফে জানিয়ে দেওয়া হয় খুব শীঘ্রই বকেয়া মজুরী মিটিয়ে দেওয়া হবে । এরপর পরিস্থিতির বদল না হওয়ায় আজ পঞ্চায়েতে নিজেদের মজুরীর দাবিতে জমায়েত করেন শ্রমিকরা । পঞ্চায়েতে প্রধান না থাকায় শ্রমিকদের ক্ষোভ চরম আকার নেয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

শেষ পর্যন্ত পঞ্চায়েত কর্মীদের পঞ্চায়েতের মধ্যে তালা বন্দী করে রাখে শ্রমিকরা । শ্রমিকদের দাবি, ভুয়ো জব কার্ড দেখিয়ে যেমন সরকারী টাকা নয়ছয় করা হচ্ছে তেমনই শ্রমিকদের নায্য মজুরী থেকে বঞ্চিত করছে এই গ্রাম পঞ্চায়েত । বিডিও নিজে এসে বকেয়া মজুরী মেটানোর প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত তালা বন্দী করে রাখার কথা ঘোষণা করেন আন্দোলনরত শ্রমিকরা ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ দিনের কাজে বকেয়া মেলেনি, তালাবন্দি পঞ্চায়েত কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল