TRENDING:

West Bengal Weather Forecast: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: আজ, শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ, শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
 রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
advertisement

আরও পড়ুন– রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ; মাঝে মাঝে সূর্যোদয় হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছয় জেলাতে। ভারী বৃষ্টি হবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে।

advertisement

শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

আরও পড়ুন– রেল-বিদ্যুৎ দফতর চাপানউতোর, সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রেলের ! লক্ষাধিক টাকা ক্ষতিপূরণের দাবি

advertisement

রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ৬ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সোম ও মঙ্গলবার হবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।

আরও পড়ুন– অন্ধকার অতীত, ব্যর্থ প্রেম আর খুন, অপরাধীর মনস্তত্ত্বের এক গা শিউরে ওঠা দিক ধরা দিল ‘প্রফেসর সেনগুপ্ত’-র ট্রেলারে

advertisement

শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল