TRENDING:

West Bengal Panchayat Violence: হাড়হিম দৃশ্য! ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ! ব্যালট বাক্স চুরি! ধুন্ধুমার পটাশপুর

Last Updated:

West Bengal Panchayat Violence: লাঠিচার্জ করে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধোরের অভিযোগ পটাশপুর ২ নম্বর ব্লকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর: লাঠিচার্জ করে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধোরের অভিযোগ । পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর বুথে রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে ব্যালট বাক্স চুরির অভিযোগ করছিল বিজেপি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।সেই অভিযোগে সকাল থেকেই ভোট চত্বরে চাপা উত্তেজনা ছিল।
ধুন্ধুমার পটাশপুর
ধুন্ধুমার পটাশপুর
advertisement

ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ ভোট কেন্দ্রের সামনে থেকে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ ভোটারদের তাড়িয়ে দেয়। ‌এমনকি বিজেপি প্রার্থীর ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুন: সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১০.২৬ শতাংশ, হিংসার বলি ১০

আরও পড়ুন: ৫ দিন ধরে কাঁপাবে বৃষ্টি…! লাল কমলা সতর্কতা ‘এই’ রাজ্যগুলিতে! ভাসবে কি বাংলা? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? জানুন

advertisement

ভোটের সকালেই রক্তাক্ত বাংলা। মৃতের নিরিখে এখনও সর্বাপেক্ষা উত্তপ্ত মুর্শিদাবাদ। কোচবিহার, মালদহ, উত্তর ২৪ পরগনাও রয়েছে তালিকায়। মুর্শিদাবাদেই খুন হয়েছেন তিনজন।

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায় তৃণমূল কর্মীকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবর আলি। জানা গিয়েছে, ভোটের আগের দিন শুক্রবার রাতে গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। তখনই দুষ্কৃতীরা এসে ফুলচাঁদ শেখ ও বাবর আলিকে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Panchayat Violence: হাড়হিম দৃশ্য! ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ! ব্যালট বাক্স চুরি! ধুন্ধুমার পটাশপুর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল