TRENDING:

Adhir Chowdhury: প্রচণ্ড গরমে টানা ২৪ ঘণ্টা অবস্থান শেষে অধীর বললেন, ‘নৈতিক জয়!’

Last Updated:

রায় ঘোষণার পরেই ধর্না শেষ করে বড়ঞা ডাকবাংলায় কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন অধীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সেই মঙ্গলবার বিকেল থেকে সমস্যার শুরু৷ তারপরে রাতভর বড়ঞার বিডিও অফিসের বাইরে অধীর চৌধুরীর অবস্থান বিক্ষোভ৷ অবশেষে হাইকোর্টের রায়ে হল সমস্যার সমাধান৷ বৃহস্পতিবারের মধ্যে পুলিশের উপস্থিতিতে কংগ্রেসের বিফর্ম জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
advertisement

অভিযোগ, গত মঙ্গলবার বড়ঞার বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর বিফর্ম অর্থাৎ প্রতীকের ফর্ম ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি সফিউল আলম খান ও ব্লক সভাপতি আজাদ মল্লিককে নাকি বেধড়ক মারধরও করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বড়ঞা বিডিও অফিস চত্বরে।

আর তারপরেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে রাতভর বড়ঞা বিডিও অফিসের সামনে খোলা আকাশের নীচে ধর্নায় বসে থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অভিযোগ, তাঁরা নিজের খরচে পাখার বন্দোবস্ত করতে চাইলেও ১৪৪ ধারা মোতায়েন থাকায় পাখা নিয়ে আসার অনুমতি দেয়নি প্রশাসন৷ তাই, প্রচণ্ড গরমের মধ্যেই অবস্থান চালিয়ে যেতে হয় অধীরকে৷

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েতের মাঝেই লোকসভায় নজর! নীতীশের মেগা বৈঠকে যোগ দিতে পটনায় মমতা-অভিষেক

বুধবার সকালেই অবশ্য তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবে প্রদেশ কংগ্রেস৷ বেলা গড়াতেই হাইকোর্ট মামলা দায়ের করেন অধীর। প্রায় ২৪ ঘণ্টা ধর্না চলার পরে বিকেলে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই ওঠে অধীরের অবস্থান৷ আদালতের নির্দেশে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে পুলিশের উপস্থিতিতে কংগ্রেস বিফর্ম জমা দিতে পারবে।

advertisement

আরও পড়ুন: বাইডেন দম্পতিকে পশ্চিমবঙ্গে তৈরি এই উপহার দিলেন মোদি, তালিকায় চমকের পর চমক!

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

রায় ঘোষণার পরেই ধর্না শেষ করে বড়ঞা ডাকবাংলায় কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন অধীর। বলেন, ‘‘বৃহস্পতিবারের মধ্যে পুলিশের উপস্থিতিতে কংগ্রেসের বিফর্ম জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারপতি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অধিকারের লড়াই চালিয়ে যাব। হাইকোর্টের নির্দেশে এটা প্রমাণ হয়ে গেল কংগ্রেসের সঙ্গে অন্যায় হয়েছে। এই আন্দোলনে কংগ্রেসের জয় একটা নৈতিক জয় হল।’’ সেইসঙ্গে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি প্রকাশ করেন অধীর চৌধুরী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury: প্রচণ্ড গরমে টানা ২৪ ঘণ্টা অবস্থান শেষে অধীর বললেন, ‘নৈতিক জয়!’
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল