TRENDING:

West Bengal news: মাত্র ২০ মিনিট বাড়িতে ছিলেন না কেউ, তাতেই সর্বনাশ...! বাড়ি ফিরে হাহাকার পরিবারের

Last Updated:

West Bengal news: মাত্র ২০ মিনিটের ব্যবধানে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করে নিয়ে পালাল চোরের দল। চিলেকোঠার দরজা খুলে ঘরে ঢোকে চোর। আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা, নগদ টাকা চুরি করে পালায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোন্নগর, রানা কর্মকার: মাত্র ২০ মিনিটের ব্যবধানে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করে নিয়ে পালাল চোরের দল। চিলেকোঠার দরজা খুলে ঘরে ঢোকে চোর। আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা, নগদ টাকা চুরি করে পালায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর।
২০ মিনিটেই বাড়িতে ডাকাতি Image: AI
২০ মিনিটেই বাড়িতে ডাকাতি Image: AI
advertisement

কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের চক্রশ্রী ক্লাব এলাকার ঘটনা। শ্যামল দে সরকার সন্ধ্যায় বাড়িতে ছিলেন না। বাড়িতে তালা দিয়ে তার স্ত্রী সুমিতা দেবী ছেলেকে পড়াতে নিয়ে যান। মাত্র ২০ মিনিটের জন্য বাড়ি ছিলেন না। বাড়ির মালিক শ্যামলবাবু বাড়ি এসে দরজা খুলতে গিয়ে দেখেন ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে রয়েছে।

আরও পড়ুন: ‘কোনও সভ্য দেশের সেনাবাহিনী…’! বাংলাদেশ সেনাকে এ কী বললেন ইউনূসের সহকারী, তোপ সেনাপ্রধানকেও

advertisement

পাশের বাড়ি থেকে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন আলমারি ভেঙে সমস্ত নিয়ে পালিয়ে গেছে চোরের দল। সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পরে রয়েছে। দে সরকার দম্পতির দাবি, কোন্নগর ফাঁড়ির পুলিশ নিষ্ক্রিয় থাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটছে ভর সন্ধ্যায়। পাড়ায় মদ জুয়ার আড্ডা চলে, পুলিশ সব জেনেও চুপ করে থাকে, বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: ফোন ঘাঁটতে ঘাঁটতে ট্রেনে যাচ্ছিলেন চিকিৎসক, হঠাৎ এক ঘা… তারপর যা ঘটল, ট্রেনে উঠতেও ভয় লাগবে

সেরা ভিডিও

আরও দেখুন
নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল
আরও দেখুন

প্রতিবেশীরাও জানান, এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। পুলিশ এলাকায় সমাজবিরোধীদের প্রশয় দেওয়ায় চুরির ঘটনা ঘটছে। পুলিশের তোলাবাজির জন্য দুস্কৃতিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, ফলে কোনো চুরির কিনারা করতে পারছে না পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: মাত্র ২০ মিনিট বাড়িতে ছিলেন না কেউ, তাতেই সর্বনাশ...! বাড়ি ফিরে হাহাকার পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল