নদিয়া, সমীর রুদ্র: নদিয়ার ধুবুলিয়াতে ভয়াবহ বাস দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার বাহাদুরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে এদিন একটি বাসের পিছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অন্য অন্য একটি বাস। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে সামনের বাসটির পিছনের দিকের একাংশ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পিছনের বাসটিও।
advertisement
আরও পড়ুন: অধিনায়ক হয়ে ব্যাটে বিশ্বরেকর্ড বৈভবের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যবংশীর শতরানে ইতিহাস
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে এক শিশু-সহ তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
আরও পড়ুন: গত অর্থবর্ষে ৯৭৪১.৭ কোটি টাকা রোজগার করেছে BCCI, শুধু আইপিএল থেকেই এসেছে…
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানান, বাহাদুরপুর গেটের কাছে দুর্ঘটনা ঘটেছে। একটি বাস কৃষ্ণনগর যাচ্ছিল, আর একটি বাস বেথুয়াডহরি যাচ্ছিল। সামনের বাসটির পিছনের দিকে জানলার দিকে বসে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
