দামোদরের পাড়ে গলসির জুজুটি। গ্রামে পার্ক তৈরির সিদ্ধান্ত নেয় ভূরি পঞ্চায়েত। পার্কের জন্য মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল দুটি মন্দিরের ধ্বংসাবশেষ। কীভাবে মাটির তলায় চাপা পড়ে গেল দুটি মন্দির ? ইতিহাসবিদের বিশ্লেষণে উঠে এল বহু অজানা তথ্য।
মাটির তলায় মন্দির -
-- অতীতে বর্ধমান শহরের ভূমিতল দামোদরের জলস্তরের তুলনায় নীচু ছিল
advertisement
-- বহুবার বন্যার কবলে পড়ে বর্ধমানের এই এলাকা
-- বন্যা থেকে বাঁচার জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় দামোদরের পাশে বাঁধ দেওয়া হয়
-- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই বাঁধ আরও উঁচু করা হয়
-- জুজুটি গ্রামের পাশ দিয়ে বাঁকা নদী পর্যন্ত খাল কাটা হয়
-- খাল কাটার মাটি মন্দিরের গায়ে ফেলা হয়
-- ধীরে ধীরে এই এলাকা থেকে জনবসতিও সরে যায়
-- সম্ভবত খালের মাটিতে চাপা পড়ে দুটি মন্দির
বাংলার আটচালা আদলে মন্দির দুটি সম্ভবত মহাদেবের । দামোদরের পাড়ে আরও মন্দির আছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় মানুষের উদ্যোগে অষ্টাদশ শতকে মন্দিরগুলির নির্মাণ করা হয়। বর্ধমানের রাজারাও নাকি আসতেন এই মন্দিরগুলিতে পুজো দিতে।
মন্দির দু'টির সময়কাল নিয়ে নিশ্চিত হতে সেখানে খননকাজ চালানোর ভাবনা চিন্তা করছে পুরাতত্ব বিভাগ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে যায়। স্থানীয় মানুষের আশা, এই মন্দিরগুলির দৌলতে জুজুটি গ্রাম ভবিষ্যতে পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।
