TRENDING:

TMC wins in Contai: প্রেস্টিজ ফাইটে কাঁথি দখল তৃণমূলের, এগরায় হাড্ডাহাড্ডি লড়াই

Last Updated:

বিজেপি শিবির অবশ্য শুরু থেকেই কাঁথিতে ভোটের দিন লুঠপাটের অভিযোগে সরব হয়েছে (West Bengal Municipal Election 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথিতে জয়ে তৃণমূলের উল্লাস৷
কাঁথিতে জয়ে তৃণমূলের উল্লাস৷
advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ গোটা অধিকারী পরিবারের গড় হিসেবেই পরিচিত ছিল কাঁথি৷ ফলে এই পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন অনেকেই৷ যদিও ভোটের ফল বেরোতে দেখা গেল, গোটা রাজ্যের মতো কাঁথিতেও সবুজ ঝড় উঠেছে৷

আরও পড়ুন: উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা তৃণমূলের

advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত কাঁথি পুরসভার একুশটি আসনের মধ্যে ১৭ টিতেই জয়ী হয়েছে তৃণমূল৷ ২টি ওয়ার্ড দখলে রাখতে পেরেছে বিজেপি৷ নির্দল প্রার্থী জিতেছেন একটি ওয়ার্ডে৷ ফলে কাঁথি পুরসভা ইতিমধ্যেই শাসক দলের দখলে চলে এসেছে৷

আরও পড়ুন: অধিকারী 'গড়ে' জোর ধাক্কা, পুরভোটে বিজেপি বিধায়কের শোচনীয় পরাজয়!

বিজেপি শিবির অবশ্য শুরু থেকেই কাঁথিতে ভোটের দিন লুঠপাটের অভিযোগে সরব হয়েছে৷ কাঁথিতে পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বইমেলায় অদ্ভুত মূর্তি, কাছে যেতেই চমকে উঠছেন সবাই! আসল পরিচয় জানলে চোখে জল আসবে
আরও দেখুন

তবে কাঁথিতে একপেশে লড়াই হলেও পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ এগরার ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ ৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি৷ কংগ্রেস এবং নির্দল প্রার্থীদের দখলে গিয়েছে একটি করে আসন৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC wins in Contai: প্রেস্টিজ ফাইটে কাঁথি দখল তৃণমূলের, এগরায় হাড্ডাহাড্ডি লড়াই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল