সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর- ২ ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের সাউৎখন্ড বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য গীতা জানা। সেই সঙ্গে আরও ৩০ জন বিজেপির কর্মী সমর্থক ঘাসফুলে নিজের নাম লেখান।
advertisement
আরও পড়ুনঃ চোলাই মদের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা! সংসারের হাল ফেরাতে যা করলেন গ্রামের মহিলারা, সঙ্গ দিল পুলিশও
এদিন বিজেপির পঞ্চায়েত সদস্য গীতা জানার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন দলবদলের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি এবং ওই অঞ্চলের প্রধান বিজন বন্ধু বাগ। স্বাভাবিকভাবে এদিনের ভাঙনের চিত্র স্থানীয় গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।
