TRENDING:

Shantipur TMC Leader Second Marriage: আসল কথা চেপে গিয়ে দ্বিতীয় বিয়ে, ফাঁস হতেই কেলেঙ্কারি! বিপাকে শান্তিপুরের তৃণমূল নেতা

Last Updated:

রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷

advertisement
রঞ্জিৎ সরকার, রানাঘাট: প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে৷ তার পর সেকথা জানাজানি হতেই দ্বিতীয় স্ত্রীকে খুনের হুমকি দেওয়া৷ এমনই অভিযোগে নদিয়ার শান্তিপুরের এক ব্লক সভাপতিকে পদ থেকে সরিয়ে দিল জেলা তৃণমূল নেতৃত্ব৷
শান্তিপুরের অপসারিত ব্লক তৃণমূল সভাপতি সুব্রত সরকার৷
শান্তিপুরের অপসারিত ব্লক তৃণমূল সভাপতি সুব্রত সরকার৷
advertisement

অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম সুব্রত সরকার৷ তিনি শান্তিপুর ব্লক এ-র সভাপতি পদে ছিলেন৷ অভিযোগ, তিনি যে বিবাহিত সেই তথ্য চেপে গিয়ে এক যুবতীকে ফের বিয়ে করেছিলেন সুব্রত৷ বিয়ের পরই সেকথা জানতে পারেন ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী৷

এ কথা জানতে পেরেই ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন৷ প্রথম বিয়ের কথা লুকিয়ে সুব্রত সরকার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন ওই তরুণী৷ দ্বিতীয় স্ত্রী পুলিশের দ্বারস্থ হতেই ওই তৃণমূল নেতা তাঁর মুখ বন্ধ করতে তৎপর হন৷ অভিযোগ, নিজের দ্বিতীয় স্ত্রীকেই খুনের হুমকি দিতে শুরু করেন ওই তৃণমূল নেতা৷

advertisement

দলের ব্লক সভাপতির এই কেচ্ছায় অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব৷ এর পরই বৃহস্পতিবার শান্তিপুরের ওই তৃণমূল নেতাকে ব্লক সভাপতির পদ থেকে অপসারণ করার কথা জানায় জেলা তৃণমূল নেতৃত্ব৷

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন,বিতর্ক হওয়ায় সুব্রত সরকারকে আপাতত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলীয়ভাবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অপসারিত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantipur TMC Leader Second Marriage: আসল কথা চেপে গিয়ে দ্বিতীয় বিয়ে, ফাঁস হতেই কেলেঙ্কারি! বিপাকে শান্তিপুরের তৃণমূল নেতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল