TRENDING:

ফিজিওথেরাপি সেন্টার আসলে মধুচক্রের আস্তানা !

Last Updated:

অভিযোগ ছিল, ফিজিওথেরাপি সেন্টারে মেস করা হয়েছে ৷ আর সেখানেই মদ, জুয়ার ঠেক চলে ৷ এর সঙ্গে মধুচক্র চলার অভিযোগও উঠছিল অনেকদিন ধরেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মেদিনীপুর: ফিজিওথেরপি সেন্টারে মধুচক্রের প্রতিবাদে কোতায়ালী থানায় অভিযোগ করলেন ওয়ার্ডবাসীরা ৷ শুক্রবার মেদিনীপুর পুরসভার ৫নং ওয়ার্ডে লালকুঠিরে এ নিয়ে বচসা তৈরী হয় ৷ অভিযোগ ছিল, ফিজিওথেরাপি সেন্টারে মেস করা হয়েছে ৷ আর সেখানেই মদ, জুয়ার ঠেক চলে ৷ এর সঙ্গে মধুচক্র চলার অভিযোগও উঠছিল অনেকদিন ধরেই ৷
advertisement

আরও পড়ুন: গৃহবধূর রহস্যমৃত্যু, বাপের বাড়িতে না জানিয়েই দাহের প্রস্তুতি

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

অবশেষে স্থানীয় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন বাসিন্দারা ৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কিন্তু এখানেই থেমে থাকেননি স্থানীয় বাসিন্দারা ৷ আজ তাঁরা কাউন্সিলর মৌ রায়কে সঙ্গে নিয়ে মেদিনীপুর কোতয়ালী থানায় অভিযোগ করতে আসেন ৷ অভিযোগ বিজেপির ছত্রছায়ায় কিছু লোক লালকুঠির এলাকায় অসামাজিক কাজকর্ম করছে ৷ মহিলাদের উত্যক্ত করা, ছাড়াও চুরি-ছিনতাই, কেপমারী, শ্লীলতাহানী ইত্যাদি করারও অভিযোগ উঠেছে ওই সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এই সব অসামাজিক কাজ বন্ধ করার দাবিতে এবং লালকুঠীরকে হেরিটেজ করার দাবী নিয়ে আজ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ জমা দেন স্থানীয় বাসিন্দারা ৷ বিষয়টি নিয়ে তাঁরা পুরসভার চেয়ারম্যান প্রণব বসুর সঙ্গেও কথা বলেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফিজিওথেরাপি সেন্টার আসলে মধুচক্রের আস্তানা !