TRENDING:

বাগদেবীর আরাধনায় ফুচকার সরস্বতী !

Last Updated:

সব পুজোই এখন থিম পুজো ৷ ওপাড়ার ক্লাবকে টেক্কা দিতে, এ পাড়ায় তুমুল আয়োজন ৷ কেউ আলোকসজ্জায় বাজি মারতে চাইছেন,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: সব পুজোই এখন থিম পুজো ৷ ওপাড়ার ক্লাবকে টেক্কা দিতে, এ পাড়ায় তুমুল আয়োজন ৷ কেউ আলোকসজ্জায় বাজি মারতে চাইছেন, কেউ আবার প্যান্ডেলে ৷ তবে হাওড়া দাস নগর এভারগ্রীন ফ্রেন্ডস ক্লাব এবারের সরস্বতী পুজোয় তাক লাগাতে, বাগদেবীর আরাধনায় নিয়ে এল ফুচকাকে ! তাও আবার প্রতিমা তৈরিতেই স্বাদের ফুচকা ৷
advertisement

গোটা ব্যাপারটা জানা গেল প্রতিমা শিল্পী তাপস পালের কাছ থেকেই ! তাপস পালের কথায়, ‘আর্ট স্কুলের ছাত্র ছিলাম ৷ এখন বেলুড় হাই স্কুলে আর্টের টিচার ৷ প্রথম থেকেই নতুন নতুন মাধ্যমে প্রতিমা তৈরি করার দিকে ঝোঁক ছিল আমার ৷ আর তা থেকেই একটার পর একটা আইডিয়া মাথায় আসা ৷ এই ফুচকার ব্যাপারটাও তাই ৷’

advertisement

ফুচকা দিয়ে তৈরি সরস্বতীর মূর্তি তৈরি করতে সময় লেগেছে দু’মাস ৷ প্রায় ৫০০০ ফুচকা ব্যবহার করা হয়েছে প্রতিমা তৈরির সময়৷ তবে শিল্পী তাপসের মতে, ‘আমরা যে ধরণের ফুচকা খেয়ে থাকি ৷ তা থেকে অনেকটাই আলাদা এই ফুচকা ৷ তৈরি কারর নিয়মটাও আলাদা ৷’

advertisement

তাপস জানিয়েছেন, প্রতিমাতে ব্যবহার করা ফুচকাগুলো মোটেই মুচমুচে নয় ৷ বরং কাজের সুবিধার জন্যই এগুলো অন্যরকমভাবে তৈরি করা হয়েছে ৷ ফুচকায় চালের গুড়ো ও সুজির পরিমাণ রাখা হয়েছে কম ৷ অন্যদিকে তেলে ভাজার ক্ষেত্রও অল্প তাপে ভাজা হয়েছে ফুচকাগুলোকে ৷ যাতে রং আসে সাদা ও হলদে ! কাজের সুবিধার জন্য ছোটো, বড় নানা মাপের ফুচকা তৈরি করেছেন তাপস ৷

advertisement

এরকম যে প্রথমবার করেছেন তিনি, তা কিন্তু একেবারেই নয় ৷ এর আগে ফুচকা দিয়ে দুর্গামূর্তি বানিয়ে তাক লাগিয়েছিলেন তাপস ৷ আর এবার মাকে ছেড়ে কন্যার আদল গড়লেন ফুচকা দিয়ে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

তা হঠাৎ ফুচকাকেই বাছলেন কেন তাপস? হেসে উত্তর দিলেন, ‘ফুচকা ব্যাপারটা মেয়েদেরই একটু বেশি পছন্দের ৷ তাই বাগদেবীর আরাধনায় ফুচকাকেই নিয়ে আসা !’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাগদেবীর আরাধনায় ফুচকার সরস্বতী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল