TRENDING:

Accident: রথে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার পরিবার, ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি! মৃত ২

Last Updated:

দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে মোট পাঁচ জন ছিলেন৷ প্রত্যেকেই গুরুতর আহত হন৷ মৃত্যু হয় পেশায় ব্যবসায়ী সুমিতবাবু এবং তাঁর শাশুড়ি ইরাদেবীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুড়াপ: রথ উপলক্ষে কলকাতা থেকে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার একটি পরিবার৷ কিন্তু পুজো দিয়ে ফেরার সময়ই ঘটল বিপত্তি৷ হুগলির গুড়াপের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু জনের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷
লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷
advertisement

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে,মৃতদের নাম ইরা মান্না(৬৫) ও সুমিত কুমার জানা(৫১)। তাঁরা সম্পর্কে শাশুড়ি ও জামাই। আহতরা হলেন সুমিতবাবুর স্ত্রী এবং দুই পুত্র রমণীয়া জানা, সৌরজিত জানা, ও সৌরদীপ জানা।

আরও পড়ুন: ট্রেন ছুটবে ঝড়ের গতিতে, লাইন তৈরি থাকলেও বাধা কীসে? রাজ্যের সহযোগিতা চায় রেল

advertisement

রবিবার বিকেলে জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে হুগলির গুড়াপে৷ পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি করে কলকাতা থেকে তারাপীঠ এসেছিল বেহালার ওই পরিবারটি৷ ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গুড়াপের কাছে বশিপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি৷ দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লরির নীচে ঢুকে যায় গাড়িটি৷ গোটা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়৷ দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে মোট পাঁচ জন ছিলেন৷ প্রত্যেকেই গুরুতর আহত হন৷ মৃত্যু হয় পেশায় ব্যবসায়ী সুমিতবাবু এবং তাঁর শাশুড়ি ইরাদেবীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানে চিকিৎসকরা দু জনকে মৃত বলে ঘোষণা করেন৷ গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ ক্রেন এনে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নিয়ে যায় পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রথে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার পরিবার, ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি! মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল