TRENDING:

মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মেদিনীপুর: তৃণমূল সহ অন্যান্য দলের কতজন বিধায়ক শেষ পর্যন্ত বিজেপি-তে যোগ দেবেন? কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হবে৷ কিন্তু তলে তলে বিধায়কদের জড়ো করার প্রস্তুতি চলছিল৷ বিক্ষুব্ধ সব বিধায়ক এবং নেতাদেরই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে মেচেদার একটি গেস্ট হাউসে জড়ো করা হচ্ছিল৷
advertisement

এ দিন সকালে কাঁথির বাড়ি থেকে মেদিনীপুরের সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী৷ সেই খবর আসা মাত্রই মেচেদার গেস্ট হাইজ থেকে প্রায় তিরিশটি গাড়ির কনভয় বিক্ষুব্ধ বিধায়ক এবং নেতাদের নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়৷ জানা গিয়েছে, প্রায় দশজন বিধায়ক এবং এক তৃণমূল সাংসদ এ দিন বিজেপি-তে যোগ দেবেন৷ এছাড়াও পঞ্চায়েত এবং পুরসভার অনেক জনপ্রতিনিধি বিজেপি-তে যাচ্ছেন৷ পাশাপাশি থাকছেন অন্যান্য তৃণমূল নেতারা৷ তবে তৃণমূলই নয়, বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে রয়েছেন কংগ্রেস এবং সিপিএম-এর বেশ কয়েকজন বিধায়ক৷

advertisement

গত দু' দিন ধরেই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে জোর চর্চা চলছিল৷ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, শুভেন্দু অধিকারী ভুবনেশ্বর হয়ে দিল্লি চলে গিয়েছেন৷ সেখান থেকেই সরাসরি অমিত শাহের সঙ্গে মেদিনীপুর পৌঁছবেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Sujit Bhowmik

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল