TRENDING:

Raniganj Civic Volunteer: টাকা না দেওয়ায় মারের হুমকি, উর্দি খুলে দাদাগিরি! শাস্তির কোপে রানিগঞ্জের ভাইরাল সেই সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

ভাইরাল ভিডিও-তে ওই ট্রাক চালককে আরও বলতে শোনা যায়, কিছুটা দূরেই পুলিশ অফিসারের হাতে টাকা দিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: কয়েক দিন আগেই উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে ট্রাকের থেকে টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েছিলেন এক সিভিক ভলেন্টিয়ার৷ এক মহিলার প্রতিবাদের জেরে কান ধরে ওঠবোস করতে হয় তাঁকে৷ অভিযোগের সত্যতা যাচাইয়ের পর ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে থাকা বরানগর থানার এক এএসআই-কেও শাস্তির কোপে পড়তে হয়৷
ভাইরাল হওয়া ভিডিও-র দৃশ্য৷
ভাইরাল হওয়া ভিডিও-র দৃশ্য৷
advertisement

এই ঘটনা অবশ্য কোনও ব্যতিক্রম নয়৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নিয়মিত সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা, গাড়ি চালকদের উপরে দাদাগিরির একাধিক ভিডিও এবং ছবি সামনে আসে৷ তার পরেও সিভিকরা যে কতটা বেপরোয়া, তার প্রমাণ মিলল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে৷

অভিযোগ, রানিগঞ্জ ট্রাফিক গার্ডের অন্তর্গত ওই সিভিক ভলেন্টিয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে এক ট্রাক চালকের থেকে টাকা আদায় করার চেষ্টা করেন৷ ট্রাক চালক টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারার হুমকি দেন ওই সিভিক ভলেন্টিয়ার৷ ট্রাকে উঠে চালককে মারার চেষ্টাই শুধু নয়, নিজের পোশাক খুলেও ট্রাক চালককে হুমকি দিতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে৷

advertisement

আরও পড়ুন: বিটেক ইঞ্জিনিয়ার, টিসিএস-এ চাকরি!তবু রাজনীতিতে নবাগতা নন আলিফা, কালিগঞ্জে চমক তৃণমূলের

গোটা ঘটনাটাই মোবাইল বন্দি করেন আক্রান্ত ট্রাক চালক৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশকর্মীরাই ওই সিভিক ভলেন্টিয়ারকে নিরস্ত করেন৷ তার আগে অবশ্য তাঁদের সামনেই দাদাগিরি চালিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার৷

অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সোমনাথ মণ্ডল৷ তিনি রানিগঞ্জেরই স্থানীয় বাসিন্দা৷ গত সোমবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ৷ রানিগঞ্জের ডিসিপি ট্রাফিক ভি জি সতিশ জানিয়েছেন, আপাতত ওই সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

ভাইরাল ভিডিও-তে ওই ট্রাক চালককে আরও বলতে শোনা যায়, কিছুটা দূরেই পুলিশ অফিসারের হাতে টাকা দিয়েছেন তিনি৷ ওই পুলিশ অফিসারই তাঁকে জানিয়েছেন, এর পর আর কোনও জায়গায় টাকা দিতে হবে না৷ ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের বিরুদ্ধে টাকা নেওয়ার এই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raniganj Civic Volunteer: টাকা না দেওয়ায় মারের হুমকি, উর্দি খুলে দাদাগিরি! শাস্তির কোপে রানিগঞ্জের ভাইরাল সেই সিভিক ভলেন্টিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল