TRENDING:

আদ্যাপীঠে রামনবমী উপলক্ষ্যে ২০০০ কুমারী পুজো ! দেখুন ভিডিও...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিবারের মত এবারও রামনবমী উপলক্ষ্যে মহা সাড়ম্বরে বাসন্তী পুজো পালিত হল আদ্যাপীঠে ৷ রীতি মেনেই আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোর ৷ এই পুজোর অন্যতম আকর্ষণ হল কুমারী পুজো ৷ এবারও তার অন্যথা হল না ৷ প্রায় ২০০০ কুমারীর পুজো করা হল আদ্যাপীঠে ৷
advertisement

রবিবার সকাল থেকেই সাজো সাজো রব উত্তর চব্বিশ পরগণার কামারহাটির আদ্যাপীঠে ৷ সেই সঙ্গে চরম ব্যস্ততা ৷ প্রতি বারের মত এবারও রীতি মেনে আদ্যাপীঠে চলছে বাসন্তী পুজো ৷ এই বাসন্তী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে কুমারী পুজো ৷ এবারও প্রায় ২০০০ কুমারীকে পুজো করা হল আদ্যাপীঠে ৷ অনেক দূর থেকে কুমারী মাতৃ রূপে সেজে আসে ৷ এখানে দেবতা রূপে মা-কে পুজো করা হয় ৷ ভোর প্রায় ৬টা থেকে পুজো শুরু হয় ৷ পুজোর তত্ত্বাবধানে রয়েছেন মহারাজ মুরাল ব্রহ্মচারী ৷

advertisement

১৩২৭ বঙ্গাব্দে আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে এই কুমারী পুজো শুরু হয় ৷ কথায় আছে, ওই বছরই ২৮জন নাবালিকা কুমারীকে দেবীরূপে পুজো করা হয় ৷ কিন্তু কুমারীদের দেবীরূপে পুজো করতে গিয়ে দেখেন তিনি ২৮ জন নয় ৷ মোট ২৯ জন কুমারী তাঁর পুজো গ্রহণ করার জন্য বসে রয়েছেন ৷ পরে স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর জানতে পেরেছিলেন, ওই দিন স্বয়ং আদ্যামা এসেছিলেন তাঁর পুজো নিতে ৷ এরপর থেকেই রামনবমীতে বাসন্তী পুজোর দিন মহা সাড়ম্বরে শুরু হল কুমারী পুজো ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

ররিবার সকাল থেকেই আদ্যাপীঠে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছে এই কুমারী পুজো দেখতে ৷ দিনভর চলে উৎসব ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদ্যাপীঠে রামনবমী উপলক্ষ্যে ২০০০ কুমারী পুজো ! দেখুন ভিডিও...