TRENDING:

কর্মীদের চাঙ্গা করতে ফের ‘গরম’ মন্তব্য রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#সিউড়ি: বীরভূমে বিজেপি কর্মীদের চাঙা করতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ বুধবার সিউড়িতে বিজেপির ধরনামঞ্চে রাহুল সিনহা বলেন, তৃণমূলীরা আপনাদের গায়ে হাত দিলে পিটিয়ে হাত-পা ভেঙে দিন৷ তৃণমূলের এফআইআরে আমি ভয় পাই না৷ গত জুন মাসে পুলিশকে তৃণমূল পেটানোর ডাক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল সিনহা৷ তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো নেতা বলে পরিচিত অনুব্রত মণ্ডলের এলাকায় দাঁড়িয়ে তাঁর এ রকম মন্তব্য স্থানীয় বিজেপি শিবিরকে উজ্জীবিত করলেও এ নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷
advertisement

নাম না-করে এদিন ধরনামঞ্চে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী হৃদয় ঘোষকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি৷ বলেন, বাবার মৃত্যু নিয়ে রাজনীতি করেছে বলেই দল থেকে বহিষ্কৃত করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

এদিন রাহুল সিনহার উপস্থিতিতে ধরনামঞ্চে দেখা গেল না বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলকে৷এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দলের রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, সভায় আমায় ডাকেনি৷আমার সঙ্গে জেলার কোনও নেতা যোগাযোগ করেননি৷এদিন বিজেপির ধরনামঞ্চে দুধকুমারের অনুপস্থিতি ফের তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো করল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কর্মীদের চাঙ্গা করতে ফের ‘গরম’ মন্তব্য রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল