TRENDING:

Hooghly News: চিঠি লেখা ভোলা যাবে না! অভ্যাস বজায় রাখতে এবার পুলিশের অভিনব বন্দোবস্ত

Last Updated:

পুলিশ ও মানুষের সমন্বয় বাড়াতে গ্রামে গ্রামে ডাকবাক্সের মতই বাক্স বসাল পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ডাকবাক্সে চিঠি এখন অতীত, পুলিশ ও মানুষের সমন্বয় বাড়াতে গ্রামে গ্রামে ডাকবাক্সের মতই বাক্স বসাল পোলবা থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত পোলবা থানার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পোলবা পুলিশের পক্ষ থেকে জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়কে আরও সুদৃঢ় করার জন্য পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংগ্রামপুর মোড় ও পাউনান লাইব্রেরীতে দুটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন।
advertisement

পোলবা থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার ছটি গ্রাম পঞ্চায়েতে ১২টি জায়গায় এই বাক্স বসানো হয়েছে। যেখানে সিসি ক্যামেরা নেই এমন জায়গাকেই বেছে নেওয়া হয়েছে। যাতে অভিযোগ পত্র জমা করবেন যারা তাদের পরিচয় গোপন থাকবে।

হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জনসাধারণের কাছে সামাজিক মাধ্যমে আবেদন করা হয়েছে, আপনার এলাকায় কোন দীর্ঘ আইনশৃঙ্খলাজনিত কোন ঘটনা বা বেআইনি কার্যকলাপ অথবা কোন ঘটনা যেটি প্রশাসনকে জানানো প্রয়োজন বলে আপনারা মনে করেন সেগুলিকে একটি সাদা কাগজে লিখে এই ড্রপবক্সের মধ্যে ফেলে আপনারা সরাসরি আপনার অভিযোগটি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার নাম পরিচয় গোপন রেখেও অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আপনাকে আর সময় ব্যয় করতে হবে না অভিযোগ জানানোর জন্য আর কোন ভয়ও পেতে হবে না যে আমার পরিচয় যদি সবাই জেনে যায়।

advertisement

আরও পড়ুন: সাইকেলে চেপে রাস্তায় ঘুরছেন মন্ত্রী থেকে পুলিশ সুপার! ব্যাপারটা কী?

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নিজেরা সুরক্ষিত থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। পোলবা থানা ও হুগলি গ্রামীণ জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে। এর আগেও দেখা গেছে পোলবা থানার পুলিশ গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা ফেরানোর চেষ্টা করেছে। আর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

রাহী হালদার 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চিঠি লেখা ভোলা যাবে না! অভ্যাস বজায় রাখতে এবার পুলিশের অভিনব বন্দোবস্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল