TRENDING:

মাইথনের হোটেল থেকে ধৃত ৬ অপহরণকারী !

Last Updated:

আসানসোল-দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশ অপহরণকারীদের ধরতে সক্ষম হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাইথন: মাইথনের একটি হোটেল থেকে সোমবার দুটি গাড়ি-সহ অপহরণকারীদের ধরে ফেলল পুলিশ। অপহরণকারীরা ঝাড়খন্ড থেকে সঞ্জয় সিং নামের একজনকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রেখেছিল বলে জানতে পারে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশ অপহরণকারীদের ধরতে সক্ষম হয় । আর এই ঘটনায় ঝাড়খন্ড-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী মাইথন বাঁধ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
advertisement

পুলিশ সুত্রে জানতে পারা যায়, বিহারের কাইমুর জেলার বাসিন্দা সঞ্জয় কুমার সিং ঝাড়খন্ডে ৬ জন বন্ধুর সঙ্গে একটি কোম্পানিতে ঠিকার কাজ নেয় । তার জন্য তিন লক্ষ টাকাও তাদেরকে দিয়েছিল সে । পরে জানতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে এবং তার তিন লক্ষ টাকা লোপাট হয়েছে । পাশাপাশি যে সংস্থায় এরা ঠিকা নিয়েছে বলে জানিয়েছিল সেই সংস্থার মালপত্র চুরি করে বিক্রি করা শুরু করে বাকি ৬ সঙ্গী। সংস্থার জন্য ঠিকাটা সঞ্জয় সিংয়ের নামে বরাদ্দ ছিল । তাই সে ফেঁসে যেতে পারে এই ভয়ে সে কোম্পানিকে সমস্ত তথ্য জানিয়ে দেওয়ার কথা বললে, ওই ছয় জন বন্ধু সঞ্জয় সিংকে অপহরণ করে মাইথনের একটি হোটেলে রাখে । সেখান থেকে সোমবার সকালে কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয় । সঞ্জয় পালিয়ে গিয়ে মাইথন বাঁধে কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের ঘটনাটি জানায়। সিআইএসএফ-এর পক্ষ থেকে ঝাড়খন্ডের মাইথন থানায় খবর দেওয়া হয়। মাইথন থানার পুলিশ কুলটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে মাইথনের ওই হোটেলে অভিযান চালিয়ে  ৬ জন অপহরণকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Dipak Sharma

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাইথনের হোটেল থেকে ধৃত ৬ অপহরণকারী !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল