TRENDING:

সরস্বতী পুজোর চাঁদা নিয়ে শিক্ষক-অভিভাবক ধুন্ধুমার! প্রধান শিক্ষককে উইকেট দিয়ে মারধরের অভিযোগ

Last Updated:

সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ খুবই আতঙ্কিত প্রধান শিক্ষক৷ তিনি এতটাই ভয় পয়েছেন যে স্কুলে যাওয়া বন্ধ পর্যন্ত করে দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: প্রধান শিক্ষকের কাছে সরস্বতী পুজোয় পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন অভিভাবকরা৷ সেই টাকা না দেওয়ায় প্রধান শিক্ষকের গলায় রিভলভার ধরার অভিযোগ উঠল কয়েক জন অভিভাবকের বিরুদ্ধে৷ এমনকী উইকেট দিয়ে মুখে মারারও অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে৷ এতেই থেমে থাকেনি৷ প্রধান শিক্ষককে বুকে ঘুষি মারার অভিযোগও উঠেছে৷ এমনকী গলার সোনার চেন, পকেটের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
News18
News18
advertisement

বৃহস্পতিবার মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক৷ মেমারির মগলামপুর ফ্রি প্রাইমারি স্কুলের এই ঘটনা৷ গত শুক্রবার এই ঘটনা ঘটে৷ সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ খুবই আতঙ্কিত প্রধান শিক্ষক৷ তিনি এতটাই ভয় পয়েছেন যে স্কুলে যাওয়া বন্ধ পর্যন্ত করে দিয়েছেন৷

আরও পড়ুনDarjeeling News: শিলিগুড়ির রাস্তায় লুকিয়ে বিপদ, গাড়ি চোখের আড়ালে হলেই বিরাট সমস্যা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

তবে এই সব অভিযোগ একেবারে অস্বীকার করেছেন অভিভাবকরা৷ তাঁরা উল্টে অভিযোগ করেছন যে মেমারির মগলামপুর ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে৷ অভিভাবকদের অভিযোগ যে প্রধান শিক্ষক স্কুলের সময় ঘুমিয়ে পড়েন৷ ফলে তাঁদের বিরুদ্ধে যে মারধরের অভিযোগ উঠেছে তার কোনও ভিত্তি নেই, সবটাই প্রধান শিক্ষকের সাজানো৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরস্বতী পুজোর চাঁদা নিয়ে শিক্ষক-অভিভাবক ধুন্ধুমার! প্রধান শিক্ষককে উইকেট দিয়ে মারধরের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল